চট্টগ্রাম নগরীতে গ্যাস বিস্ফোরণ নারী-শিশুসহ ৯ জন দগ্ধ, চারজনের… | আই নিউজ বিডি

চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে গ্যাস বিস্ফোরণ নারী-শিশুসহ ৯ জন দগ্ধ, চারজনের অবস্থা শঙ্কাজনক

****
Eidok-এ শেয়ার
চট্টগ্রাম নগরীতে গ্যাস বিস্ফোরণ নারী-শিশুসহ ৯ জন দগ্ধ, চারজনের অবস্থা শঙ্কাজনক
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকার এসি মসজিদের পাশে একটি বাসায় জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী ও শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধদের মধ্যে আটজনের নাম জানা গেছে। তারা হলেন—
শাখাওয়াত হোসেন (৪৬), মো. শিপন (৩০), মো. সুমন (৪০), মো. শাওন (১৭), মো. আনাস (৭), মো. আইমান (৯), আয়েশা আক্তার (৪) ও পাখি আক্তার (৩৫)।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, বাসাটিতে এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হতো না; সেখানে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি-এর সরবরাহকৃত গ্যাসের সংযোগ ছিল। ধারণা করা হচ্ছে, চুলা থেকে গ্যাস লিক হয়ে রান্নাঘরে জমে ছিল। পরবর্তীতে আগুনের সংস্পর্শে এসে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ ঘটে এবং এতে ঘরে থাকা সবাই দগ্ধ হন।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত এক্সক্লুসিভ ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত 73 ভিউ এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার এক্সক্লুসিভ এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 110 ভিউ এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার এক্সক্লুসিভ এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 63 ভিউ সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ এক্সক্লুসিভ সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ 85 ভিউ অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন এক্সক্লুসিভ অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন 64 ভিউ ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন এক্সক্লুসিভ ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন 81 ভিউ ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু এক্সক্লুসিভ ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু 106 ভিউ