বিপর্যয়ের মধ্যে মিলারের ২৬ বলে ফিফটিতে দঃ আফ্রিকার সহজ জয় ভারতের… | আই নিউজ বিডি

বিপর্যয়ের মধ্যে মিলারের ২৬ বলে ফিফটিতে দঃ আফ্রিকার সহজ জয় ভারতের বিরুদ্ধে সুপার এইটে

টি-২০ বিশ্বকাপ ক্রিকেট ২০২৬-এর সুপার এইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ; ৩য় ম্যাচ। প্রতিপক্ষ টুর্নামেন্টের দুই বড় শক্তি দঃ আফ্রিকা ও ভারত। আসরের ৪৩ নম্বর ম্যাচ এটা।..
Eidok-এ শেয়ার
বিপর্যয়ের মধ্যে মিলারের ২৬ বলে ফিফটিতে দঃ আফ্রিকার সহজ জয় ভারতের বিরুদ্ধে সুপার এইটে
ছবি: সংগৃহীত

টি-টুয়েন্টি ক্রিকেট মহাযজ্ঞের ১০ম আসরের শেষ ৮-এর গ্রুপ ১-এর ম্যাচে গতকাল (২২ ফেব্রুঃ) ভারতের আহমেদাবাদে (বাংলাদেশ সময়) সন্ধ্যা ৭:৩০-এ শুরু হওয়া এ ম্যাচে টসে জয়লাভ করে প্রোটিয়া বাহিনী শুরুতে ব্যাটিং বেছে নেয়। 

দক্ষিন আফ্রিকা দল মাঠে (ক্রিজে) নেমে শুরুতেই হোঁচট খায়। দলীয় রান যখন মাত্র ২০, তখন তাদের ৩ নম্বর উইকেটের পতন ঘটে ৪ ওভারে। তারপর ক্রিজে আসেন ডেভিড মিলার। ৪র্থ উইকেটে কিছুটা কঠিন পরিস্থিতিতে ডেওয়াল্ড ব্রেভিসের সাথে তার ৯৭ রানের একটি মূল্যবান, একইসাথে মারমুখী জুটি হয় মাত্র ৫০ বলে। আর শেষ ৭ বলে (মোট) ২০ রান আসে ট্রিস্টান স্টাবসের কল্যাণে। নির্ধারিত ২০ ওভার শেষে প্রোটিয়া দলের স্কোর দাঁড়ায় ১৮৭/৭। 

দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান আসে ৩৫ বল থেকে মিলারের উইলো থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ (২৯) রান করেন ব্রেভিস। আর স্টাবসের অবদান ছিল ৪৪* (২৪)। ভারতের পক্ষে বুমরাহ ৩টি ও অর্শদীপ ২টি উইকেট পান যথাক্রমে ১৫ ও ২৮ রান দিয়ে। 

ভারতীয় দলের কাছে ১৮৮ খুব বড় ধরণের কোনো টার্গেট না। কিন্তু দঃ আফ্রিকান বাঁহাতি ফাস্ট বোলার মার্কো ইয়ানসেনের অসাধারণ বোলিংয়ে ভারত কাল ম্যাচে দাঁড়াতেই পারেনি! তার আগে একদম শুরুতেই (১ম ওভারে) প্রোটিয়া ক্যাপ্টেন এইডেন মার্করাম ব্রেক থ্রু উপহার দেন তার বাহিনীকে। স্বাগতিকরা শিবম দুবের ৪২ (৩৭) রানের কল্যাণে দলীয় শতরান পার করতে সক্ষম হয়! এবং মাত্র ১১১ রানে গুটিয়ে যায় তারা ১৮.৫ ওভারে। দলের হয়ে হার্দিক ও (অধিঃ) সূর্য উভয়ে ১৮ করে করেন। 

দঃ আফ্রিকার ইয়ানসেন ৩.৫ ওভারে ৪টি উইকেট নেন ২২ রানের বিনিময়ে। এছাড়া বাঁহাতি কেশব মহারাজ ৩/২৪। ৭৬ রানের মোটামুটি বড় ব্যবধানের এবং খুব গুরুত্বপূর্ণ একটি জয় পায় প্রোটিয়া শিবির। 

প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন ৭টি বাউন্ডারি এবং ৩টি ছয়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ ইনিংস ৬৩-এর জন্য 'দ্য কিলার' হিসেবে আখ্যায়িত ডেভিড মিলার। এ ম্যাচে তার ব্যক্তিগত অর্ধশত রান আসে ২৬ বলে। 

 

[তথ্যঃ গুগল এবং ক্রিকবাজ।]

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা Sportnachrichten নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 72 Views শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় Sportnachrichten শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 99 Views শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল Sportnachrichten শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 126 Views অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ Sportnachrichten অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 117 Views শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড Sportnachrichten শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড 78 Views খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Sportnachrichten খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 132 Views সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন Sportnachrichten সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন 115 Views