১৪ এপ্রিলের আগেই বগুড়া ও শেরপুরে নির্বাচন: ইসি মাছউদ | আই নিউজ বিডি

বগুড়া

১৪ এপ্রিলের আগেই বগুড়া ও শেরপুরে নির্বাচন: ইসি মাছউদ

বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের পুনর্নির্বাচন আগামী ১৪ এপ্রিলের আগে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।..
Eidok-এ শেয়ার
১৪ এপ্রিলের আগেই বগুড়া ও শেরপুরে নির্বাচন: ইসি মাছউদ
ছবি: সংগৃহীত

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি কথা বলেন।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘বগুড়া-৬ এর উপনির্বাচন ও শেরপুর-৩ এর পুনর্নির্বাচন শিগগিরই হবে ইনশল্লাহ। আমরা আশা করতেছি, ১৪ এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের আগেই যাতে হয় সে ব্যবস্থা করা হচ্ছে। কারণ পয়লা বৈশাখে সাধারণত ঝড়-তুফান হয়ে থাকে। এ জন্য এর আগেই করার চেষ্টা আমরা করতেছি এবং আমরা আশা করি যে আমরা করব।’

উপনির্বাচন ও পুনর্নির্বাচনে পোস্টাল ব্যালট থাকছে কি না জানতে চাইলে এই নির্বাচন কমিশনার বলেন, ‘পোস্টাল ব্যালট উপনির্বাচনেও চলবে। একটাই তো আমরা দিয়েই দিয়েছি। সেটা তো ভোট হয় নাই। আরেকটা বগুড়ার যেটা সেটা আমরা পোস্টাল ব্যালট দেব।’

সে ক্ষেত্রে নিবন্ধনের সময় কতটুকু থাকবে জানতে চাইলে ইসি মাছউদ বলেন, ‘নিবন্ধন যারা করেই ফেলছে সেগুলো তো আছেই। তাদের কাছে শুধু আমরা ব্যালট পাঠাব। আর হয়তো বা দুই চার দিন সময় দেওয়া যেতে পারে যদি কারও নিবন্ধন বাকি থাকে। কিন্তু আমার মনে হয় তাঁরা সবাই রেজিস্ট্রেশন করেছে। বগুড়ার যারা তারা ইতিমধ্যে প্রবাসী ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করেছে, ভোটও তারা দিয়েছে। আমরা এখন নতুন করে আবার তাদের কাছে ব্যালট পাঠাব।’

উল্লেখ্য, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া আসন বগুড়া-৬ এখন শূন্য। সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আর ভোটের আগে শেরপুর-৩ আসনের একজন প্রার্থী মারা যাওয়ায় সেই আসনের ভোট বাতিল করে ইসি। সে আসনেও নির্বাচন করতে হবে।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া سیاست নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 39 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের سیاست পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 25 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন سیاست টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 46 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা سیاست গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 49 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল سیاست গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 76 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর سیاست গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 57 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় سیاست জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 84 Views