১৪ এপ্রিলের আগেই বগুড়া ও শেরপুরে নির্বাচন: ইসি মাছউদ | আই নিউজ বিডি

বগুড়া

১৪ এপ্রিলের আগেই বগুড়া ও শেরপুরে নির্বাচন: ইসি মাছউদ

বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের পুনর্নির্বাচন আগামী ১৪ এপ্রিলের আগে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।..
Eidok-এ শেয়ার
১৪ এপ্রিলের আগেই বগুড়া ও শেরপুরে নির্বাচন: ইসি মাছউদ
ছবি: সংগৃহীত

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি কথা বলেন।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘বগুড়া-৬ এর উপনির্বাচন ও শেরপুর-৩ এর পুনর্নির্বাচন শিগগিরই হবে ইনশল্লাহ। আমরা আশা করতেছি, ১৪ এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের আগেই যাতে হয় সে ব্যবস্থা করা হচ্ছে। কারণ পয়লা বৈশাখে সাধারণত ঝড়-তুফান হয়ে থাকে। এ জন্য এর আগেই করার চেষ্টা আমরা করতেছি এবং আমরা আশা করি যে আমরা করব।’

উপনির্বাচন ও পুনর্নির্বাচনে পোস্টাল ব্যালট থাকছে কি না জানতে চাইলে এই নির্বাচন কমিশনার বলেন, ‘পোস্টাল ব্যালট উপনির্বাচনেও চলবে। একটাই তো আমরা দিয়েই দিয়েছি। সেটা তো ভোট হয় নাই। আরেকটা বগুড়ার যেটা সেটা আমরা পোস্টাল ব্যালট দেব।’

সে ক্ষেত্রে নিবন্ধনের সময় কতটুকু থাকবে জানতে চাইলে ইসি মাছউদ বলেন, ‘নিবন্ধন যারা করেই ফেলছে সেগুলো তো আছেই। তাদের কাছে শুধু আমরা ব্যালট পাঠাব। আর হয়তো বা দুই চার দিন সময় দেওয়া যেতে পারে যদি কারও নিবন্ধন বাকি থাকে। কিন্তু আমার মনে হয় তাঁরা সবাই রেজিস্ট্রেশন করেছে। বগুড়ার যারা তারা ইতিমধ্যে প্রবাসী ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করেছে, ভোটও তারা দিয়েছে। আমরা এখন নতুন করে আবার তাদের কাছে ব্যালট পাঠাব।’

উল্লেখ্য, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া আসন বগুড়া-৬ এখন শূন্য। সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আর ভোটের আগে শেরপুর-৩ আসনের একজন প্রার্থী মারা যাওয়ায় সেই আসনের ভোট বাতিল করে ইসি। সে আসনেও নির্বাচন করতে হবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন রাজনীতি সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 111 ভিউ আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন রাজনীতি আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 55 ভিউ কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ রাজনীতি কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 67 ভিউ যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজনীতি যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 101 ভিউ কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট রাজনীতি কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 109 ভিউ ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির রাজনীতি ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 110 ভিউ গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী রাজনীতি গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 121 ভিউ