বরগুনায় ঘরে ঢুকে নারীকে কুপিয়ে গুরুতর জখম: লুটের অভিযোগ  | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বরগুনায় ঘরে ঢুকে নারীকে কুপিয়ে গুরুতর জখম: লুটের অভিযোগ 

Mj Moumi avatar   
Mj Moumi
বরগুনায় ঘরে ঢুকে নারীকে কুপিয়ে গুরুতর জখম: লুটের অভিযোগ 
বরগুনায় ঘরে ঢুকে নারীকে কুপিয়ে গুরুতর জখম: লুটের অভিযোগ 
ছবি: সংগৃহীত
****

🔴

বরগুনা সদর উপজেলার আয়লাপাতাকাটা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব কেওড়াবুনিয়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মোসা. বিউটি বেগম (পিতা: বাহার আলী হাওলাদার) নামে এক নারীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

 

গত রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে একই এলাকার হানিফাসহ তার ছেলে শাওন ও অজ্ঞাতনামা ৫/৬ জন তার বসতবাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় এবং ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

 

গুরুতর আহত অবস্থায় তাকে বরগুনা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করেন। স্থানীয়ভাবে জানা গেছে, জমিজমা নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা সংক্রান্ত বিরোধ চলমান রয়েছে।

Walang nakitang komento


News Card Generator