নোয়াখালীতে সুইডেন প্রবাসী শেখ ফরিদকে বিদায় সংবর্ধনা | আই নিউজ বিডি

নোয়াখালী

নোয়াখালীতে সুইডেন প্রবাসী শেখ ফরিদকে বিদায় সংবর্ধনা

আবদুল্লাহ আল ল মামুন : নোয়াখালী প্রতিনিধি
Eidok-এ শেয়ার
নোয়াখালীতে সুইডেন প্রবাসী শেখ ফরিদকে বিদায় সংবর্ধনা
ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলাতে সুইডেন প্রবাসী শেখ ফরিদকে বিদায় সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সোমবার সন্ধ্যায় উপজেলার স্বনামধন্য রেস্টুরেন্ট রিলাক্স কাবাব হাউজ-এ আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য নুরুল আলম সিকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বসুরহাট পৌর বিএনপির সভাপতি ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য আব্দুল মতিন লিটন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন ছগির ও মহিন ফারুকী, সদস্য খাজা নজরুল এবং পৌর যুবদলের সভাপতি ওবায়দুল হক রাফেলসহ আরো অনেকে।

বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসে অবস্থান করেও দলের জন্য দেশে ছুটে এসে শেখ ফরিদ ভোটারদের দ্বারপ্রান্তে ছুটে গিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন। সংগঠনকে শক্তিশালী করা ও দলীয় প্রার্থীর পক্ষে জনমত গঠনে তার সক্রিয় ভূমিকার জন্য উপস্থিত সবাই তাকে আন্তরিক ধন্যবাদ জানান।

বক্তারা শেখ ফরিদের প্রবাস জীবনের সাফল্য এবং দলের প্রতি তার অবদানের কথা উল্লেখ করে তাকে শুভেচ্ছা জানান। তারা আশা প্রকাশ করেন, প্রবাসে থেকেও তিনি দেশ ও দলের কল্যাণে কাজ করে যাবেন।

সংবর্ধিত অতিথি শেখ ফরিদ তার বক্তব্যে নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দল ও এলাকার মানুষের ভালোবাসা আমাকে সবসময় অনুপ্রাণিত করে। প্রবাসে থাকলেও দেশের প্রতি দায়বদ্ধতা অটুট থাকবে।”

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ শেষ করছি মামুন পাটোয়ারী কালকে টিভি ঢাকা

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ঐতিহাসিক যৌথ বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও শি আন্তর্জাতিক ঐতিহাসিক যৌথ বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও শি 59 ভিউ যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট উড্ডয়ন বন্ধ চার ঘণ্টা, কী ঘটেছিল আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট উড্ডয়ন বন্ধ চার ঘণ্টা, কী ঘটেছিল 49 ভিউ শেখ হাসিনার প্রত্যাবর্তন ও আইনি জটিলতা নিয়ে মুখে কুলুপ ভারতের, এড়িয়ে গেলেন জয়সওয়াল আন্তর্জাতিক শেখ হাসিনার প্রত্যাবর্তন ও আইনি জটিলতা নিয়ে মুখে কুলুপ ভারতের, এড়িয়ে গেলেন জয়সওয়াল 99 ভিউ ভারতের কর্মসংস্থান সংকট: সরকারি চাকরির মরিচিকা ও যুবসমাজের ক্রমবর্ধমান হতাশা আন্তর্জাতিক ভারতের কর্মসংস্থান সংকট: সরকারি চাকরির মরিচিকা ও যুবসমাজের ক্রমবর্ধমান হতাশা 73 ভিউ পাকিস্তান সীমান্তে নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযান: ৭৪ সশস্ত্র যোদ্ধা নিহত আন্তর্জাতিক পাকিস্তান সীমান্তে নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযান: ৭৪ সশস্ত্র যোদ্ধা নিহত 78 ভিউ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কারে ঐকমত্যে সদস্য রাষ্ট্রসমূহ: ড. খলিলুর রহমান আন্তর্জাতিক জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কারে ঐকমত্যে সদস্য রাষ্ট্রসমূহ: ড. খলিলুর রহমান 63 ভিউ ইরানের হরমোজগান প্রদেশে রহস্যময় বিস্ফোরণ: মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন উত্তেজনার আশঙ্কা আন্তর্জাতিক ইরানের হরমোজগান প্রদেশে রহস্যময় বিস্ফোরণ: মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন উত্তেজনার আশঙ্কা 52 ভিউ