নারী নেতৃত্বে নতুন প্রত্যাশা: সংরক্ষিত আসনে আলোচনার কেন্দ্রে… | আই নিউজ বিডি

নারী নেতৃত্বে নতুন প্রত্যাশা: সংরক্ষিত আসনে আলোচনার কেন্দ্রে সমাজসেবিকা ও ব্যবসায়ী পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা

নারী নেতৃত্বে নতুন প্রত্যাশা: সংরক্ষিত আসনে আলোচনার কেন্দ্রে সমাজসেবিকা ও ব্যবসায়ী পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্ক..
Eidok-এ শেয়ার
নারী নেতৃত্বে নতুন প্রত্যাশা: সংরক্ষিত আসনে আলোচনার কেন্দ্রে সমাজসেবিকা ও ব্যবসায়ী পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা
ছবি: সংগৃহীত

নারী নেতৃত্বে নতুন প্রত্যাশা: সংরক্ষিত আসনে আলোচনার কেন্দ্রে সমাজসেবিকা ও ব্যবসায়ী পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সরকার গঠনের পর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন রমজান মাসেই অনুষ্ঠিত হতে পারে। রাজনৈতিক মহলের ধারণা, জোটগত সমীকরণে অধিকাংশ আসন ক্ষমতাসীন জোটের ঝুলিতেই যাবে। বাগেরহাট ও খুলনা জেলার অংশবিশেষ নিয়ে গঠিত নারী সংরক্ষিত আসনটিকে ঘিরেও বাড়ছে আগ্রহ ও তৎপরতা।
এই প্রেক্ষাপটে সম্ভাব্য প্রার্থীদের আলোচনায় উঠে এসেছে সমাজসেবিকা ও ব্যবসায়ী পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা–এর নাম। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল–এর মোল্লাহাট উপজেলা আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন ধরে সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন।
দলীয় সূত্রে জানা যায়, বিগত সরকারের সময় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা। রাজপথের কর্মসূচি থেকে শুরু করে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে তার উপস্থিতি ছিল দৃশ্যমান। হামলা-মামলার ঝুঁকি মোকাবিলা করেও তিনি দলীয় কার্যক্রম থেকে সরে দাঁড়াননি বলে জানান নেতাকর্মীরা।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজসেবামূলক উদ্যোগ ও ব্যবসায়িক কার্যক্রমের মাধ্যমেও তিনি এলাকায় সুপরিচিত। নারী অধিকার, শিক্ষা সচেতনতা, দুস্থদের সহায়তা এবং নারীর আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণে বিভিন্ন সময় ভূমিকা রেখেছেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা। স্থানীয়দের মতে, সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা তাকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে এসেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণায় অংশ নিয়ে উঠান বৈঠক, গণসংযোগ ও নারী সমাবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। মোল্লাহাট উপজেলা বিএনপির এক নেতা বলেন, “দলের দুঃসময়ে পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা সামনের সারিতে ছিলেন। তার সাংগঠনিক দক্ষতা ও সাহসী ভূমিকা তাকে সংরক্ষিত নারী আসনের একজন শক্তিশালী দাবিদার হিসেবে এগিয়ে রেখেছে।”
এ বিষয়ে পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা বলেন, “আমি সবসময় দলের আদর্শ ও নেতৃত্বের প্রতি অনুগত থেকে কাজ করেছি। পাশাপাশি সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। মনোনয়ন দেওয়া না দেওয়া সম্পূর্ণ দলের সিদ্ধান্ত। আমি দলের প্রতি আস্থাশীল।”
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলে সমাজসেবিকা ও ব্যবসায়ী পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা বাগেরহাটসহ দক্ষিণাঞ্চলের নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন। এখন দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Другой নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 17 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Другой সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 76 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Другой সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 106 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Другой শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 75 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Другой গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 109 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Другой ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 116 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Другой সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 99 Views