রমজানে ভালুকায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রয় শুরু

ময়মনসিংহ-১১ ভালুকা আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর উদ্যোগে সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রয় কর্মসূচি শুরু হচ্ছে।..
Auf Eidok teilen
রমজানে ভালুকায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রয় শুরু
Foto: Archiv

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: পবিত্র মাহে রমযান উপলক্ষে ময়মনসিংহ-১১ ভালুকা আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর উদ্যোগে সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রয় কর্মসূচি শুরু হচ্ছে। আগামী ২৩ ফেব্রুয়ারি ২০২৬ থেকে উপজেলা পরিষদ চত্বর থেকে এ কার্যক্রম পরিচালিত হবে।

আয়োজক সূত্র জানায়, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর বাড়তি চাহিদা ও বাজারদরের চাপ বিবেচনায় নিয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে এসব পণ্য সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

গরুর মাংস বিক্রয় কার্যক্রম সপ্তাহে তিন দিন-সোমবার, বুধবার ও শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হবে। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার তত্ত্বাবধানে প্রতিদিন আনুমানিক ১৭০ থেকে ২০০ কেজি মাংস বিক্রি করা হবে। প্রতি কেজির মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৫০ টাকা। একজন ক্রেতা সর্বোচ্চ ১ কেজি মাংস নিতে পারবেন।

একই দিন থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে গরুর দুধ বিক্রি করা হবে। প্রাথমিকভাবে প্রতিদিন ৫০ লিটার দুধ সরবরাহ করা হবে, চাহিদা অনুযায়ী পরিমাণ বাড়ানো হতে পারে। প্রতি লিটার দুধের মূল্য ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং একজন ক্রেতা সর্বোচ্চ ১ লিটার নিতে পারবেন।

এছাড়া ২৩ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন পাইকারি মূল্যে মুরগির ডিম বিক্রি করা হবে। বাজার পরিস্থিতি অনুযায়ী ডিমের মূল্য নির্ধারণ করা হবে। একজন ক্রেতা সর্বোচ্চ ১ ডজন ডিম কিনতে পারবেন।

সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, রমজান সংযম ও সহমর্মিতার মাস। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। তিনি জানান, কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনায় প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তর সার্বিক সহযোগিতা করবে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশা, রমজান মাসজুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো উপকৃত হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড Bezirksnachrichten চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড 39 Views বাঁশ-বেতের কাজ থেকে আইসিটি, তালায় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ পাবেন ১৫০ জন Bezirksnachrichten বাঁশ-বেতের কাজ থেকে আইসিটি, তালায় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ পাবেন ১৫০ জন 27 Views গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগ নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে Bezirksnachrichten গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগ নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে 67 Views লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান Bezirksnachrichten লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান 51 Views বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকার Bezirksnachrichten বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকার 95 Views বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকারের Bezirksnachrichten বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকারের 43 Views শ্রীপুরে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা Bezirksnachrichten শ্রীপুরে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা 71 Views