বরগুনায় ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের তালা ভেঙে পতাকা উত্তোলন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বরগুনায় ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের তালা ভেঙে পতাকা উত্তোলন..

Mj Moumi avatar   
Mj Moumi
বরগুনায় ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের তালা ভেঙে পতাকা উত্তোলন..
বরগুনায় ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের তালা ভেঙে পতাকা উত্তোলন..
ছবি: সংগৃহীত
****

গন–অভ্যুত্থানের পর দীর্ঘদিন পরিত্যক্ত থাকা বরগুনার বেতাগী উপজেলার বুড়া মজুমদার ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা ভেঙে সেখানে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের স্থানীয় নেতা–কর্মীরা কার্যালয়টির নিয়ন্ত্রণ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

 

স্থানীয় বাসিন্দা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে উপজেলার বদনীখালী এলাকায় অবস্থিত ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) দলীয় কার্যালয়ে ছাত্রলীগের কয়েকজন নেতা–কর্মী জাতীয় পতাকা হাতে প্রবেশ করেন। পরে তাঁরা কার্যালয়ের ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবি টানান। একপর্যায়ে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে নতুন করে সাইনবোর্ড ঝুলিয়ে দেন।

 

এর আগে গত সোমবার বেতাগী পৌর মার্কেট এলাকায় অবস্থিত পরিত্যক্ত আওয়ামী লীগের আরেকটি দলীয় কার্যালয়ের তালা ভেঙে স্থানীয় ছাত্রলীগ নেতা–কর্মীরা নিয়ন্ত্রণ নেন। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙানো হয়। তবে কয়েক ঘণ্টার মধ্যে ছাত্র–জনতার একটি অংশ ওই কার্যালয়ে প্রবেশ করে ছবি নামিয়ে ভাঙচুর চালায় এবং পরে সেগুলো পুড়িয়ে ফেলে বলে জানা গেছে।

 

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বেতাগী উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর ও তালাবদ্ধ করা হয়। ওই সময় অনেক নেতা–কর্মী আত্মগোপনে চলে যান। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের কিছু নেতা–কর্মী আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Ingen kommentarer fundet


News Card Generator