ধামইরহাট মডেল প্রেসক্লাবের কমিটি গঠন | আই নিউজ বিডি

ধামইরহাট মডেল প্রেসক্লাবের কমিটি গঠন

নওগাঁর ধামইরহাটে সময়ের আলো পত্রিকার ধামইরহাট উপজেলা প্রতিনিধি সাংবাদিক অরিন্দম মাহমুদ সভাপতি ও দৈনিক বাংলা পত্রিকার ধামইরহাট উপজেলা প্রতিনিধি মো. রিফাতুল হাসান চৌধুরী সৈকতকে সাধারণ সম্পাদক করে ধামইরহা..
Eidok-এ শেয়ার
ধামইরহাট মডেল প্রেসক্লাবের কমিটি গঠন
ছবি: সংগৃহীত

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর বারোটার দিকে ধামইরহাট মডেল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ১০ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ছাইদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক গৌরব প্রসাদ সাহা, দপ্তর সম্পাদক আফজাল হোসেন ও অর্থ সম্পাদক আরিফুল ইসলাম।

কার্যনির্বাহী সদস্যরা হলেন- সাফি আরমান শুভ ও শাহ পরান। পরবর্তীতে এই কমিটিতে আরও সদস্য যোগ করা হবে।

এর আগে আহ্বায়ক কমিটি ভেঙে দিয়ে সকল সদস্যদের অনুমতি ক্রমে আগামী দুই বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।

Comments 0

No comments found