চাঁদাবাজির শেষ পরিণতি! যশোরে পল্লী চিকিৎসক আলামিন হত্যা, আটক ৩ | আই নিউজ বিডি

যশোর

চাঁদাবাজির শেষ পরিণতি! যশোরে পল্লী চিকিৎসক আলামিন হত্যা, আটক ৩

যশোরের শার্শায় পল্লী চিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকান্ডে জড়িড থাকার অভিযোগে তিন বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।..
Eidok-এ শেয়ার
চাঁদাবাজির শেষ পরিণতি! যশোরে পল্লী চিকিৎসক আলামিন হত্যা, আটক ৩
ছবি: সংগৃহীত

চাঞ্চল্যকর এই হত্যাকান্ডে স্থানীয় রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টারও অভিযোগ উঠেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের আবুল হোসেনের ছেলে আলাউদ্দিন আলা, একই গ্রামের জামির হোসেনের ছেলে লালন হোসেন এবং আব্দুল কাদেরের ছেলে সেলিম মিয়া, তিনজনই যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত।

এলাকাবাসীর অভিযোগ, আলাউদ্দিন ও সেলিম দীর্ঘদিন ধরে নাভারন এলাকায় চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত, তাদের বিরুদ্ধে একাধিক অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ থাকলেও প্রভাবশালী রাজনৈতিক আশ্রয়ের কারণে এতদিন তারা ছিলো ধরাছোঁয়ার বাইরে।

জানা যায়, প্রায় তিন মাস আগে একই চক্র আলামিনকে মারধর করে ২ লাখ টাকা চাঁদা আদায় করে এবং হুমকি-ধামকী দিতেই থাকে এই নিয়ে আলামিন ছিলেন আতঙ্কে। শেষ পর্যন্ত সেই আতঙ্কই রূপ নেয় নির্মম পরিণতিতে। গত ১৯ তারিখ রাতে শার্শার গাতিপাড়া এলাকায় মসজিদ থেকে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে আলামিনের ওপর হামলা চালিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি করে।

অভিযোগ উঠেছে, গ্রেপ্তারকৃতদের ছাড়িয়ে নিতে শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির থানায় গিয়ে তদবির করেন। তারা সবাই আবুল হাসান জহিরের অনুসারী তবে এলাকার উত্তেজনা ও পুলিশের কঠোর অবস্থানের কারণে শেষ পর্যন্ত সেই চেষ্টা ব্যর্থ হয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

শার্শা থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলাউদ্দিন আলা, সেলিম  ও  লালন হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা  দায়ের হয়েছে যার নং–১৩।

পল্লী চিকিৎসক আলামিন হত্যাকাণ্ড ঘিরে এখন শার্শাজুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে ওঠা অপরাধচক্রের বিরুদ্ধে প্রশাসন কতটা কঠোর হয় সেদিকেই তাকিয়ে এলাকাবাসী।

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Misdaad গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 75 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Misdaad নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 74 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Misdaad দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Misdaad দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 99 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Misdaad সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 74 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর Misdaad ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা Misdaad শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 85 Views