উল্লাপাড়ায় বিপি দিবস-২০২৬ উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

উল্লাপাড়ায় বিপি দিবস-২০২৬ উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত..

Md Bawezid Hossain avatar   
Md Bawezid Hossain
উল্লাপাড়ায় বিপি দিবস-২০২৬ উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত..
উল্লাপাড়ায় বিপি দিবস-২০২৬ উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
****

বিশ্ব স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা Robert Baden-Powell-এর জন্মদিন উপলক্ষে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় ‘বিপি দিবস-২০২৬’ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ স্কাউটসের উল্লাপাড়া উপজেলা শাখা।

বরিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট সদস্য, কাব স্কাউট, রোভার স্কাউট, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  এরপর উপজেলা পরিষদে এসে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন। সভায় বক্তারা বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের নৈতিকতা, নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। বর্তমান প্রজন্মকে সেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে স্কাউট আন্দোলনের বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটসের উপজেলা কমিশনার মোঃ আব্দুল মালেক, সহকারী কমিশনার ও বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা সমিতির উপজেলা শাখার সেক্রেটারি শহিদুল ইসলাম, বাংলাদেশ স্কাউটসের উপজেলা কাব লিডার মোস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা সমিতির উপজেলা সভাপতি মোঃ রফিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন।

আয়োজকরা জানান, স্কাউটিংয়ের মূল লক্ষ্য হলো তরুণদের মানবিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা। দিবসটি উদযাপনের মাধ্যমে স্কাউট সদস্যদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

No comments found


News Card Generator