বরগুনায় শহিদ দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বরগুনায় শহিদ দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ..

Mj Moumi avatar   
Mj Moumi
বরগুনায় শহিদ দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ..
বরগুনায় শহিদ দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ..
ছবি: সংগৃহীত
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত রচনা, চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ..

জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, বরগুনা জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস এবং অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা। এ সময় প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের দেশপ্রেম, ভাষা আন্দোলনের চেতনা ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান অতিথিরা।

 

অনুষ্ঠানে বরগুনার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সানবীম স্কুলের বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১১ জন শিক্ষার্থী বিজয়ী হয়ে প্রধান অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। তাদের এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টরা আনন্দ প্রকাশ করেন।

 

এছাড়া জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, বরগুনা কর্তৃক আয়োজিত সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় “ক” বিভাগে প্রথম স্থান অর্জন করেছে সানরাইজ কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী ফাতিমা এবং “খ” বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছে একই প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জয়েস হাজরা।

 

এ সাফল্যে সানরাইজ কিন্ডারগার্টেন ও সানবিম কিন্ডারগার্টেন পরিবার বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এ ধরনের প্রতিযোগিতা শিশুদের মধ্যে ভাষা আন্দোলনের ইতিহাস ও মাতৃভাষার প্রতি ভালোবাসা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator