বরগুনায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বরগুনায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার..

Mj Moumi avatar   
Mj Moumi
বরগুনায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার..
বরগুনায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার..
ছবি: সংগৃহীত
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরগুনা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।..

শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে বরগুনা কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন বরগুনা জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। এ সময় ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বরগুনা জেলা পুলিশ সুপার মো. কুদরত ই খুদা পিপিএম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

 

রাত ১২টার দিকে জেলা প্রশাসক শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হন। নির্ধারিত সময় রাত ১২টা ১ মিনিটে তিনি রাষ্ট্রের পক্ষে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

জেলা প্রশাসক ও পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদনের পর পর্যায়ক্রমে বরগুনা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা বিএনপি, জেলা মহিলা দল, জেলা যুবদল, জেলা ছাত্রদল, উপজেলা ছাত্রদল, সরকারি কলেজ ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, প্রেসক্লাবের সভাপতি ও বিভিন্ন সংগঠনের সাংবাদিকবৃন্দ এবং সরকারি কর্মকর্তারা।

 

এছাড়া শনিবার সকালেও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

 

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বরগুনা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ভাষা শহীদদের স্মরণে ফুলে ফুলে ভরে ওঠে এবং সেখানে শ্রদ্ধা, ভালোবাসা ও গভীর আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

לא נמצאו הערות


News Card Generator