দক্ষিণাঞ্চলের উন্নয়নে যা সম্ভব সবই করব”—মোল্লাহাটে মন্ত্রী শেখ রবিউল… | আই নিউজ বিডি

দক্ষিণাঞ্চলের উন্নয়নে যা সম্ভব সবই করব”—মোল্লাহাটে মন্ত্রী শেখ রবিউল আলম

দক্ষিণাঞ্চলের উন্নয়নে যা সম্ভব সবই করব”—মোল্লাহাটে মন্ত্রী শেখ রবিউল আলম
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কৃতি সন্তান ও সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌ পরি..
Eidok-এ শেয়ার
দক্ষিণাঞ্চলের উন্নয়নে যা সম্ভব সবই করব”—মোল্লাহাটে মন্ত্রী শেখ রবিউল আলম
ছবি: সংগৃহীত

দক্ষিণাঞ্চলের উন্নয়নে যা সম্ভব সবই করব”—মোল্লাহাটে মন্ত্রী শেখ রবিউল আলম
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কৃতি সন্তান ও সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম-কে গণসংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোল্লাহাট উপজেলা শাখা।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় নাশুখালী সোশ্যাল ওয়েলফেয়ার মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রী শেখ রবিউল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবর রহমান ও অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশিদ শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, “দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পর বিএনপি সরকার গঠন করেছে। বিএনপি কোনো আঞ্চলিক দল নয়—এটি সারাদেশের উন্নয়নে কাজ করবে। দক্ষিণাঞ্চলের এই অবহেলিত জনপদের সন্তান হিসেবে আমার পক্ষে যা কিছু করা সম্ভব, তার সবই করা হবে।”
তিনি আরও বলেন, “দল-মত নির্বিশেষে সবাইকে শান্তি বজায় রাখতে হবে। কোনো সুনির্দিষ্ট অপরাধী থাকলে রাষ্ট্রের আইন অনুযায়ী তার বিচার হবে। কিন্তু অন্যায়ভাবে কারও ওপর অত্যাচার বা আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নকারী কোনো ঘটনা বরদাশত করা হবে না।”
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ গণসংবর্ধনায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Lainnya নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 72 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Lainnya সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 106 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Lainnya সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Lainnya শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 85 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Lainnya গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Lainnya ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Lainnya সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 110 Views