অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে এমপি ফজলে হুদা বাবুল.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে এমপি ফজলে হুদা বাবুল..

Rahmatullah Ashik avatar   
Rahmatullah Ashik
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে এমপি ফজলে হুদা বাবুল..
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে এমপি ফজলে হুদা বাবুল..
ছবি: সংগৃহীত
ফজলে হুদা বাবুল বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। কেউ অসহায় অবস্থায় থাকবে না—এটাই আমাদের অঙ্গীকার।”..


নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের দঃ আন্ধারকোটা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

শনিবার (২১ ফেব্রুয়ারি) মহাদেবপুরে প্রথম কর্মদিবসেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে টিন, নগদ অর্থ ও শীতবস্ত্র তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজামান।

পরিদর্শনকালে এমপি ফজলে হুদা বাবুল বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। কেউ অসহায় অবস্থায় থাকবে না—এটাই আমাদের অঙ্গীকার।”
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator