দুবলারচরে পালিত হলো ২১ ফেব্রুয়ারী মাতৃভাষা দিবস | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দুবলারচরে পালিত হলো ২১ ফেব্রুয়ারী মাতৃভাষা দিবস

Mahfuz Bappi Khan avatar   
Mahfuz Bappi Khan
দুবলারচরে পালিত হলো ২১ ফেব্রুয়ারী মাতৃভাষা  দিবস
দুবলারচরে পালিত হলো ২১ ফেব্রুয়ারী মাতৃভাষা  দিবস
ছবি: সংগৃহীত
সুদূর বঙ্গোপসাগরের দুবলারচরে পালিত হয়েছে মহান ২১ ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষ্যে সুন্দরবন বিভাগ ও দুবলা ফিসারমেন গ্রুপ যৌথভাবে কর্মসূচি গ্রহণ করে।..

 

২১ ফেব্রুয়ারী পালনের লক্ষে দুবলার আলোরকোলে অস্থায়ীভাবে শহিদ মিনার নির্মাণ করা হয়। 

সুন্দরবন পূর্ব বন বিভাগের দুবলার আলোরকোল ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার তানভীর হাসান ইমরান মোবাইল ফোনে শনিবার সকালে বলেন, মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের উদ্দেশ্যে  আলোরকোলের অস্থায়ী শহীদ মিনারে বনবিভাগ, দুবলা ফিসারমেন গ্রুপ, রামপাল জেলা সমিতিসহ অন্যান্য জেলে সংগঠনের পক্ষ থেকে   শ্রদ্ধা নিবেদন করা হয়। ২১ ফেব্রুয়ারী সকালে জেলেরা আলোরকোলে প্রভাত ফেরি করে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় অন্যান্যের  মধ্যে বক্তব্য রাখেন আলোরকোল ফরেস্ট টহল ফাঁড়ির  ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার তানভীর হাসান ইমরান ও রামপাল জেলে সমিতির সভাপতি মোঃ মোতাসিম ফরাজি প্রমূখ।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator