বোয়ালমারীতে মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরি ও আলোচনা সভা অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বোয়ালমারীতে মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরি ও আলোচনা সভা অনুষ্ঠিত..

Faridpur Desk avatar   
Faridpur Desk
বোয়ালমারীতে মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরি ও আলোচনা সভা অনুষ্ঠিত..
বোয়ালমারীতে মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরি ও আলোচনা সভা অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
ইকবাল হোসেন লিমন, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে প্রভাত ফেরি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারী) সকাল ৯টায় উপজেলা প্রশাসন বোয়ালমারীর উদ্যোগে এই র‍্যালি অনুষ্ঠিত হয়। 

র‍্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হল রুমে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার এস এম রকিবুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভায় মিলিত হয়। 

প্রভাত ফেরি ও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ ও নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। 

র‍্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এস.এম রকিবুল হাসান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বোয়ালমারী উপজেলা সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বোয়ালমারী পৌরসভার আমীর মাওলানা সৈয়দ নিয়ামুল হাসান,  বীর মুক্তিযোদ্ধা ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ  বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।  

আলোচনা সভায় বক্তারা ৫২ এর ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। সর্বত্র বাংলা ভাষার যথাযথ ব্যবহারের দিকে সরকার যেন খেয়াল দেয় সেদিকেও বক্তারা দৃষ্টি আকর্ষণ করেন।

Walang nakitang komento


News Card Generator