আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে, ফজলে হুদা বাবুল এর পুষ্পর্পণ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে, ফজলে হুদা বাবুল এর পুষ্পর্পণ..

Rahmatullah Ashik avatar   
Rahmatullah Ashik
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে, ফজলে হুদা বাবুল এর পুষ্পর্পণ..
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে, ফজলে হুদা বাবুল এর পুষ্পর্পণ..
ছবি: সংগৃহীত
নওগাঁর বদলগাছীতে পালিত হলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।


যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে নওগাঁর বদলগাছীতে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসের প্রথম প্রহরে, শুক্রবার রাত ১২টা ১ মিনিটে ৪৮ নওগাঁ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বদলগাছী উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, সহসভাপতি রেজাউন নবী স্যান্ডুসহ দলীয় নেতাকর্মীরা।
মাননীয় এমপির শ্রদ্ধা নিবেদনের পর উপজেলা প্রশাসন ও বদলগাছী থানা পুলিশ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, থানা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে।
শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator