লবনাক্ত শ্যামনগরে গাছে গাছে সজিনার সাদা ফুলের সুবাস
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ লবানাক্ত সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সর্বত্র গাছে গাছে সজিনার সাদা ফুলের সুবাতাস বইছে। গ্রাম গঞ্জের প্রায় প্রতিটি বাড়ীতে, সড়কের পাশে,চিংড়ী ঘেরের পাড়ে সজিনার ফুল শোভা বর্ধন করে আছে। অনেক গাছে ফুলের ভারে ডাল নুইয়ে পড়েছে।
উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমন মন্ডল বলেন উপজেলায় গতবারের তুলনায় এবার সজিনার উৎপাদন বেশি। এবার সজিনার উৎপাদন হয়েছে ১০ হেক্টর। গতবার ছিল ৯ হেক্টর। যেগুলি উৎপাদন হয়েছে সব গুলি স্থানীয় প্রজাতির এবং এ গুলি লবন সহিষ্ণু বলে তিনি জানান। তিনি সজিনা গাছকে জাদুর গাছ হিসাবে আখ্যায়িত করেন। সজিনা পাতা ও সজিনা ফলের প্রচুর উপকারিতা বলেন। একে পুষ্টির ডিনামাইটও বলেন। অতিরিক্ত যতেœর প্রয়োজন হয়না এই গাছে। বিনা যতেœ গাছ বৃদ্ধি পায় ও ফলনও ভাল হয়। ফলনে উপজেলায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রতি হেক্টরে ৭ মেট্রিকটন। গতবার ফলন হয়েছিল প্রতিহেক্টরে ৬ মেট্রিকটন। উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সজিনা গাছ রয়েছে।
সজিনা খাবার টেবিলে সবজি হিসাবে বেশি ব্যবহার হয়। মার্চ থেকে আগষ্ট মাস পর্যন্ত বাজারে প্রচুর সজিনা পাওয়া যায়। সজিনার চাষ করে অনেক কৃষক আর্থিক লাভবান হয়ে থাকেন। ভূরুলিয়া গ্রামের চাষি সুমন মন্ডল বলেন তার বাড়ীতে প্রায় ১৫ থেকে ২০টি সজিনা গাছ রয়েছে যেখান থেকে প্রতিবছর বিক্রীর মাধ্যমে ভাল টাকা পেয়ে থাকেন। সজিনার প্রথমদিকে একশত থেকে দেড়শত টাকা কেজি দরে বিক্রী হয়ে থাকে বলে জানান। সজিনা শুধু ফল হিসেবে নয় পাতা,ডাটাও সবজি তরকারি হিসাবে ব্যবহার করা হয়। সজিনার পাতা বড়া, সজিনা পাতার গুড়া, পাতা বাটা ও সজিনা পাতার পাউডার সুস্বাদু ও অনেক উপকারী। আয়ুর্বেদিক চিকিৎসায় সজিনা গাছের পাতা ব্যবহার করা হয়। গ্রামিন বাংলায় সজিনা পাতার ভাজি একটি উত্তম খাবার। সজিনা পাতার নির্যাস বিভিন্ন ঔষধ তৈরীতে ব্যবহার করা হয়। সজিনার পাতায় রয়েছে ভিটামিন সি। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বলে জানা যায়। পুষ্টি বিজ্ঞানিরা সজিনাকে আশ্চর্যজনক বৃক্ষ হিসাবে আখ্যায়িত করেন।
উপজেলা কৃষি বিভাগের মতে লবনাক্ত শ্যামনগরে ঘেরের পাড়ে, পুকুর পাড়ে, নদী-খালের পাড়ে বা যে কোন উঁচু স্থানে সজিনা গাছ লাগানোর পরামর্শ কৃষকদের প্রদান করেন। একই সাথে শুধু গ্রীস্মকালিন নয় বারোমাসের ফলন হয় এমন সজিনা গাছও লাগানোর পরামর্শ প্রদান করেন বলে জানান।
ছবি- লবনাক্ত শ্যামনগরের সজিনা গাছে সাদা ফুলের সমারোহ।