শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরগুনায় তিন দিনব্যাপী বইমেলার শুভ উদ্বোধন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরগুনায় তিন দিনব্যাপী বইমেলার শুভ উদ্বোধন..

Mj Moumi avatar   
Mj Moumi
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরগুনায় তিন দিনব্যাপী বইমেলার শুভ উদ্বোধন..
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরগুনায় তিন দিনব্যাপী বইমেলার শুভ উদ্বোধন..
ছবি: সংগৃহীত
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বরগুনা শহীদ মিনার চত্বরে আজ ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী বইমেলা। ..

আগামী ২০, ২১ ও ২২ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এ মেলা।

 

বইমেলা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক সজল চন্দ্র শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আতিকুল ইসলাম, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, লোকো বেতারের পরিচালক মনির হোসেন কামাল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকু, ইসলামের শাসনতন্ত্র ও ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুস শাকুর।

 

১০টি স্টলে সাজানো হয়েছে বিভিন্ন প্রকাশনার বই। আয়োজকরা জানিয়েছেন, একুশের চেতনা ও বইপড়ার আগ্রহ বাড়াতে এ আয়োজন।

 

এসো, একুশের চেতনায় বইয়ের উৎসবে শামিল হই। 🇧🇩

No comments found


News Card Generator