বরগুনার আমতলী উপজেলায় পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং কার্যক্রম ও মোবাইল কোর্ট পরিচালনা করেন আমতলী উপজেলা নিবার্হী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোহাম্মাদ জাফর আরিফ চৌধুরী। এ সময় ভ্রাম্যমান আদালতের দুটি মামলায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়।আমতলী উপজেলা নিবার্হী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বলেন,পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং কার্যক্রম ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট