বোচাগঞ্জে নবনির্বাচিত সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের সঙ্গে মতবিনিময় সভা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বোচাগঞ্জে নবনির্বাচিত সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের সঙ্গে মতবিনিময় সভা..

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
বোচাগঞ্জে নবনির্বাচিত সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের সঙ্গে মতবিনিময় সভা..
বোচাগঞ্জে নবনির্বাচিত সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের সঙ্গে মতবিনিময় সভা..
ছবি: সংগৃহীত
****

 

 

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বোচাগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে (বিরল–বোচাগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় বোচাগঞ্জ উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, সেতাবগঞ্জ পৌরসভা প্রশাসন, উপজেলা শিক্ষা অফিস এবং সেতাবগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, নাগরিক সেবা সহজীকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, বোচাগঞ্জ ও বিরল উপজেলার উন্নয়নে তিনি সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চান এবং জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে দায়িত্ব পালন করবেন।

 

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

 

 

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator