কালাইয়ে ভটভটি উল্টে নিহত ১ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কালাইয়ে ভটভটি উল্টে নিহত ১

Md. Sajibul Islam Pavel avatar   
Md. Sajibul Islam Pavel
কালাইয়ে ভটভটি উল্টে নিহত ১
কালাইয়ে ভটভটি উল্টে নিহত ১
ছবি: সংগৃহীত
****

কালাইয়ে ভটভটি উল্টে নিহত ১

সজিবুল ইসলাম পাভেল, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের কালাইয়ে ভটভটি উল্টে রাসেল মন্ডল (৩৫) নামে এক ভাঙারি ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার(১৯ ফেব্রুয়ারী) বিকাল প্রায় ৪ টার সময় জয়পুরহাট–বগুড়া মহাসড়কের কালাই উপজেলার পুনট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল মন্ডল জয়পুরহাট সদর উপজেলার জামালপুর পালপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম লিটন মন্ডল।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রাসেল জামালপুর থেকে ভাঙারির মালামাল নিয়ে ভটভটিতে করে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে কালাই উপজেলার পুনট এলাকায় পৌঁছালে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এতে তিনি মাথা ও বুকে গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।

নিহতের মামা মামুনুর রশিদ ও চাচাতো ভাই রিমন হোসেন জানান, জীবিকার তাগিদে রাসেল নিয়মিত ভাঙারি সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

প্রত্যক্ষদর্শী আমির হোসেন বলেন, “ভটভটিটি শিবগঞ্জের দিকে যাচ্ছিল। পুনট বাজার এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। রাসেল ভটভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।”

দুর্ঘটনায় ভটভটির চালক আহত হয়েছেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

No se encontraron comentarios


News Card Generator