চিরিরবন্দরে বাস চাপায় স্কুলশিক্ষার্থী নিহত, আহত ৫ । | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

চিরিরবন্দরে বাস চাপায় স্কুলশিক্ষার্থী নিহত, আহত ৫ ।

এনামুল মবিন (সবুজ) avatar   
এনামুল মবিন (সবুজ)
চিরিরবন্দরে বাস চাপায় স্কুলশিক্ষার্থী নিহত, আহত ৫ ।
চিরিরবন্দরে বাস চাপায় স্কুলশিক্ষার্থী নিহত, আহত ৫ ।
ছবি: সংগৃহীত
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমতলী বাজার এলাকায় আহাদ পরিবহনের সাথে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে..

 গোল্ডেন হোপ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের জুনাইদ হাসান জিসান (৬) নামের এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় ভ্যানচালকসহ আরও পাঁচ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। নিহত জুনাইদ হাসান জিসান উপজেলার খেড়কাটি মধুপাড়া গ্রামের জুয়েল ইসলামের ছেলে।

দুর্ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় জনতা দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত ওসি আহসান হাবিব জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator