মেল্লাহাটে ‎মাহে রমজানের পবিত্রতা রক্ষায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত | আই নিউজ বিডি

মেল্লাহাটে ‎মাহে রমজানের পবিত্রতা রক্ষায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

মেল্লাহাটে ‎মাহে রমজানের পবিত্রতা রক্ষায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত
‎
রায়হান শেখ, ‎ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
‎মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ..
Eidok-এ শেয়ার
মেল্লাহাটে ‎মাহে রমজানের পবিত্রতা রক্ষায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

মেল্লাহাটে ‎মাহে রমজানের পবিত্রতা রক্ষায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত
‎
রায়হান শেখ, ‎ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
‎মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোল্লাহাট উপজেলা শাখা ও ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে মোল্লাহাট ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোল্লাহাট উপজেলা আমির হাসমত আলী সরদার ও উপজেলা সেক্রেটারি হাফেজ হেদায়েতুল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস-এর সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান এবং খেলাফত মজলিস যুব মজলিসের বাগেরহাট জেলা প্রচার সম্পাদক মোহাম্মদ নাঈমুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি হাফেজ নাজমুল হাসান, উপজেলা যুব বিভাগের সেক্রেটার মিয়া পারভেজ আলম, উপজেলা পেশাজজীবী বিভাগের সেক্রেটার মোঃ ইয়াসিন সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ এবং সহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ। র‍্যালিতে অংশগ্রহণকারীরা “আহলান সাহলান, মাহে রমজান”সহ বিভিন্ন স্লোগান দেন এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
‎সমাবেশে বক্তারা বলেন, ১৯ (ফেব্রুয়ারী ) বৃহস্পতিবার থেকে শুরু হওয়া মাহে রমজান উপলক্ষে সকলকে সংযম, আত্মশুদ্ধি ও ধর্মীয় মূল্যবোধ অনুসরণের মাধ্যমে রমজানের মর্যাদা রক্ষায় এগিয়ে আসতে হবে। তারা ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রতি পবিত্র রমজানের সম্মান অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান।
‎শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।
‎

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Lainnya নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 30 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Lainnya সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 83 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Lainnya সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 109 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Lainnya শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Lainnya গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 111 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Lainnya ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Lainnya সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views