প্রতিমন্ত্রী হওয়ায় এমপি শেখ ফরিদুল ইসলামকে প্রেসক্লাব রামপালের শুভেচ্ছা ও অভিনন্দন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

প্রতিমন্ত্রী হওয়ায় এমপি শেখ ফরিদুল ইসলামকে প্রেসক্লাব রামপালের শুভেচ্ছা ও অভিনন্দন..

আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি avatar   
প্রতিমন্ত্রী হওয়ায় এমপি শেখ ফরিদুল ইসলামকে প্রেসক্লাব রামপালের শুভেচ্ছা ও অভিনন্দন..
প্রতিমন্ত্রী হওয়ায় এমপি শেখ ফরিদুল ইসলামকে প্রেসক্লাব রামপালের শুভেচ্ছা ও অভিনন্দন..
ছবি: সংগৃহীত
****
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম কে উপমন্ত্রী করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব রামপাল এর নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন জাতীয় সংসদ ভবনে প্রতিমন্ত্রী হিসেবে তাকে শপথ পড়ান। এক শুভেচ্ছা বার্তায় প্রেসক্লাব রামপাল এর নেতৃবৃন্দ বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী হিসেবে শেখ ফরিদুল ইসলামের দায়িত্ব প্রদান করা হয়। বাগেরহাটবাসীর জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের বিষয়। নেতৃবৃন্দ আরও বলেন, তাঁর দক্ষ নেতৃত্ব, সততা ও জনমুখী কর্মকাণ্ডের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি দেশের পরিবেশ সংরক্ষণ, ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী ফরিদুল ইসলামকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্বপালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়। একই সাথে বাগেরহাট-৩ আসনসহ সমগ্র দেশের উন্নয়ন অগ্রযাত্রায় তাঁর বলিষ্ঠ ভূমিকা অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা করেন নেতৃবৃন্দ।
没有找到评论


News Card Generator