কোম্পানীগঞ্জে হামলার ঘটনায় একজন কারাগারে, অন্য আসামিরা পলাতক | আই নিউজ বিডি

কোম্পানীগঞ্জে হামলার ঘটনায় একজন কারাগারে, অন্য আসামিরা পলাতক

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
Eidok-এ শেয়ার
কোম্পানীগঞ্জে হামলার ঘটনায় একজন কারাগারে, অন্য আসামিরা পলাতক
ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে সংঘটিত হামলার ঘটনায় একরাম হোসেন নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ ডিসেম্বর সকাল প্রায় ৯টার দিকে চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের অলিমিয়াজীর বাড়িতে ৭০–৮০ জনের একটি দল হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হন বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

 


ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নোয়াখালী আদালতে একাধিক মামলা দায়ের করা হয়। মামলা নম্বর সি-আর ০১/২০২৬। মামলায় স্থানীয় এক শিক্ষকের নামসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, নোয়াখালী জেলা স্কুলের এক সহকারী শিক্ষক আবুবক্কর ছিদ্দিক আলমগীরের নির্দেশে কিশোরদের একটি দল হামলায় অংশ নেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানায় আলমগীর শিক্ষকতাকে পুঁজি করে নানান জায়গায় নারীদের প্রলোভন দিয়ে একাধিক বিয়ে করেছে। তারপরও প্রলোভন এর কৌশলের কাছে হার মেনেছে নারীরা। এলাকাবাসী দাবি করেন একরাম হোসেনকে বিভিন্ন রকমের কৌশল ও লোভ দেখিয়ে এই জায়গা দখলের পাঁয়তারায় করছে।

মামলার ভিত্তিতে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে পুলিশ অভিযান চালিয়ে একরাম হোসেনকে গ্রেপ্তার করে। অন্য আসামিরা পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে বিবাদীপক্ষের দাবি, তারা জামিনে রয়েছেন।

ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে, দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ ও চলাচলের পথ নিয়ে দ্বন্দ্ব চলছিল। বাড়ির পরিবেশ নষ্ট ও দখলচেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় এবং এর জের ধরেই হামলার ঘটনা ঘটে। এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগও করা হয়েছে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে বলে পরিবারটি জানিয়েছে।

অভিযুক্ত শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “ঘটনার পর অভিযোগ পেয়েছি। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

একরাম হোসেনের গ্রেপ্তারের পর এলাকায় কিছুটা স্বস্তি ফিরেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রাখতে প্রশাসনের নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল। পাশাপাশি কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া রোধে সামাজিক ও পারিবারিক উদ্যোগ জোরদারের আহ্বানও জানানো হয়েছে।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Crime মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 95 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Crime কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 51 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Crime আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 68 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ Crime সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 95 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু Crime থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 90 Views সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ Crime সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 99 Views কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি Crime কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 107 Views