বরগুনার পাথরঘাটায় বিরল প্রজাতির একটি মুখকালো হনুমান ঘুরতে দেখা গেছে। .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বরগুনার পাথরঘাটায় বিরল প্রজাতির একটি মুখকালো হনুমান ঘুরতে দেখা গেছে। ..

Mj Moumi avatar   
Mj Moumi
বরগুনার পাথরঘাটায় বিরল প্রজাতির একটি মুখকালো হনুমান ঘুরতে দেখা গেছে। ..
বরগুনার পাথরঘাটায় বিরল প্রজাতির একটি মুখকালো হনুমান ঘুরতে দেখা গেছে। ..
ছবি: সংগৃহীত
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে খাদ্যের সন্ধানে পাথরঘাটা পৌর শহরে বিভিন্ন এলাকায় হনুমানটিকে ঘুরতে দেখা যায়। ..

বন্যপ্রাণী হঠাৎ লোকালয়ে চলে আসায় উৎসুক জনতা দেখতে ভিড় করছেন। কেউ কেউ কেউ কলা বা পাউরুটি দিলে সেটি নিয়ে খেয়েছে হনুমানপি।

 

স্থানীয়রা জানান, খাবারের সন্ধানে মুখকালো হনুমানটি ছুটছে বাসাবাড়িতে, কখনও গাছের ডালে। হনুমানটি খাদ্যের অভাবে দলছুট হয়ে এই এলাকায় চলে এসেছে। খাবারের জন্য এটি মানুষের কাছাকাছি চলে আসে। মানুষ খাবার দিলে হনুমান সেই খাবার খেতে শুরু করে।

 

পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মতিউর রহমান বলেন, মুখপোড়া হনুমান বনের বাইরে বাস করা হনুমানের একটি প্রজাতি। মনুষ্যসৃষ্ট বৈশ্বিক আবহাওয়া, মানুষের উৎপাত, খাদ্য, বন ও পরিবেশের কারণে হনুমানগুলো দলে দলে এলাকা ত্যাগ করে থাকে। কেউ ফিরে যায়, অনেক হনুমান মারাও যায়। এই হনুমানটা হয়তোবা দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই হনুমানটা প্রায় এইসব এলাকায় দেখা যায়। 

 

এ সময় তিনি হনুমানকে বিরক্ত না করে সম্ভব হলে প্রয়োজনীয় খাবার দিয়ে তাদের প্রাণ বাঁচাতে চেষ্টা করার আহ্বান জানান সবার প্রতি।

Ingen kommentarer fundet


News Card Generator