মসজিদে মসজিদে পানির পাত্র বিতরণ করলেন শ্রমিক দল নেতা সুজন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মসজিদে মসজিদে পানির পাত্র বিতরণ করলেন শ্রমিক দল নেতা সুজন..

Mahfuz Bappi Khan avatar   
Mahfuz Bappi Khan
মসজিদে মসজিদে পানির পাত্র বিতরণ করলেন শ্রমিক দল নেতা সুজন..
মসজিদে মসজিদে পানির পাত্র বিতরণ করলেন শ্রমিক দল নেতা সুজন..
ছবি: সংগৃহীত
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের ৬ নং কদমতলা ওয়ার্ডে জামে মসজিদ গুলোতে পানির পাত্র ড্রাম ও জগ বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৬ নং কদমতলা ওয়ার্ডের স..

 

সোমবার (১৬ ফেব্রুয়ারী) বিকালে কদমতলা ওয়ার্ড শ্রমিক দলের আয়োজনে হুলা মাদরাসা মাঠে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

কদমতলা ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি গোলাম কিবরিয়া সুজনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুল খালেক হাওলাদার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ও ঢাকা রূপনগর প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান আসাদ,স্থানীয় মাওলানা দেলোয়ার হোসেন প্রমুখ। 

এসময় গোলাম কিবরিয়া সুজন বলেন,প্রতিবছরই আমি মসজিদে কিছুনা কিছু দিয়ে থাকি। এবছর এই ওয়ার্ডের ১৩ টি মসজিদে ১৩ টি পানি রাখার জন্য ড্রাম ও ১৩ টি জগ দিয়েছি। একই সাথে রোজার পুরো মাস জুড়ে ওই সকল মসজিদে বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে বলেও জানান এই শ্রমিক নেতা।

コメントがありません


News Card Generator