গোপালগঞ্জের গনিয়ারীতে দোবা্ই প্রবাসী শওকত কাজী ও যুবসমাজের উদ্যোগে… | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জের গনিয়ারীতে দোবা্ই প্রবাসী শওকত কাজী ও যুবসমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

মোঃ মামুন মোল্লা গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
Eidok-এ শেয়ার
গোপালগঞ্জের গনিয়ারীতে দোবা্ই প্রবাসী শওকত কাজী ও যুবসমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের গনিয়ারীতে দোবা্ই প্রবাসী শওকত কাজী ও যুবসমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

মরহুম সেকেন্দার কাজীর ইছালে ছওয়াবের উদ্দেশ্যে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গনিয়ারী গ্রামে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি রবিবার আসর নামাজের পর গনিয়ারী কেন্দ্রীয় জামে মসজিদ (চৌধুরী বাড়ি) সংলগ্ন ঈদগাহ ময়দানে এ মাহফিলের আয়োজন করা হয়।
গনিয়ারী গ্রামের দোবা্ই প্রবাসী মোঃ শওকত কাজী ও স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মাহফিলে মরহুম সেকেন্দার কাজীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত পেশ করেন যশোর টালীখালী মাদ্রাসার শিক্ষক বিশিষ্ট ইসলামী আলোচক মাওলানা মোঃ খালেদুর রহমান আয়নাল। তিনি তাঁর বক্তব্যে কোরআন ও সুন্নাহর আলোকে মানবজীবনের সঠিক পথ, নৈতিকতা, পরকালীন জবাবদিহিতা এবং ইসলামের শিক্ষা অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সমাজকে সুন্দর ও শান্তিপূর্ণ রাখতে ইসলামের আদর্শ অনুসরণ করা অপরিহার্য।
গনিয়ারী জামে মসজিদের সভাপতি রফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রামপুরা নুরুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি কাউসার বিন ইউসুফ (দা:বা:)। তিনি তাঁর আলোচনায় ইসলামের মৌলিক শিক্ষা, আমলের গুরুত্ব এবং নতুন প্রজন্মকে দ্বীনের পথে পরিচালিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এছাড়াও বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন গনিয়ারী জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ শামচুল হক। তিনি মুসল্লিদের ইসলামের বিধান মেনে চলা, নামাজ প্রতিষ্ঠা এবং সমাজে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার আহ্বান জানান।
মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং মরহুম সেকেন্দার কাজীর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা Sportnieuws নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 81 Views শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় Sportnieuws শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 114 Views শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল Sportnieuws শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 135 Views অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ Sportnieuws অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 126 Views শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড Sportnieuws শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড 100 Views খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Sportnieuws খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 143 Views সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন Sportnieuws সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন 124 Views