বরগুনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

বরগুনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা রবিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ..
Eidok-এ শেয়ার
বরগুনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক সজল চন্দ্র শীল, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুদ, সিভিল সার্জন আবুল ফাত্তাহ, সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত বিন সাদেক এবং বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান।

 

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ বিভাগ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

 

সভায় জেলার অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা কার্যক্রম, সড়ক সংস্কার, পানি ব্যবস্থাপনা এবং চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়। বিভিন্ন দপ্তরের প্রধানরা তাদের কার্যক্রমের হালনাগাদ তথ্য উপস্থাপন করেন এবং সমস্যা সমাধানে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকল দপ্তরকে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানো এবং জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি জেলার খবর ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি 4 ভিউ গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন জেলার খবর গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন 30 ভিউ মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ জেলার খবর মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ 34 ভিউ সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন জেলার খবর সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 74 ভিউ আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা জেলার খবর আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 ভিউ সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত জেলার খবর সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 29 ভিউ চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন জেলার খবর চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 54 ভিউ