নির্বাচন পরবর্তী সময়ে ভালুকায় পৌর বিএনপির সৌজন্য সাক্ষাৎ | আই নিউজ বিডি

নির্বাচন পরবর্তী সময়ে ভালুকায় পৌর বিএনপির সৌজন্য সাক্ষাৎ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে দলীয় সংহতি ও সৌহার্দ্য বজায় রাখার অংশ হিসেবে ময়মনসিংহের ভালুকা উপজেলায় সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ।..
Eidok-এ শেয়ার
নির্বাচন পরবর্তী সময়ে ভালুকায় পৌর বিএনপির সৌজন্য সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে ভালুকা পৌর বিএনপির উদ্যোগে ৩নং ওয়ার্ডের কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নেতৃবৃন্দ উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচন পরবর্তী সময়ে ঐক্য ও পারস্পরিক আস্থার বার্তা দেন।

 

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান। আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুদ্দিন আহমেদ, আহসান উল্লাহ খান রুবেল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, বিএনপি নেতা আবুল কাশেম, অলি উল্লাহ খান, মজিবর রহমান সহ পৌর ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

 

নেতৃবৃন্দ বলেন, নির্বাচনের পরেও জনগণের পাশে থাকা এবং তৃণমূলের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখাই দলীয় রাজনীতির শক্ত ভিত্তি। তারা ভবিষ্যতেও এলাকার উন্নয়ন, শান্তি ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

আওয়ামী লীগের অনুপ্রবেশে ক্ষুব্ধ ছাত্রদল নেতা খান সাইফুলের পদত্যাগ: তৃণমূলে বাড়ছে অসন্তোষ রাজনীতি আওয়ামী লীগের অনুপ্রবেশে ক্ষুব্ধ ছাত্রদল নেতা খান সাইফুলের পদত্যাগ: তৃণমূলে বাড়ছে অসন্তোষ 15 ভিউ পদত্যাগ করেছেন এমপি ওসমান ফারুক: সংসদে স্পিকার রাজনীতি পদত্যাগ করেছেন এমপি ওসমান ফারুক: সংসদে স্পিকার 30 ভিউ তৃণমূলকে মূল্যায়ন করে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের রাজনীতি তৃণমূলকে মূল্যায়ন করে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের 37 ভিউ বাগেরহাট জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি সুজন মোল্লাসহ সকলকে মোল্লাহাট উপজেলা যুবদলের অভিনন্দন রাজনীতি বাগেরহাট জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি সুজন মোল্লাসহ সকলকে মোল্লাহাট উপজেলা যুবদলের অভিনন্দন 75 ভিউ লন্ডনে সংবর্ধনা শেষে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ নাহিদ ইসলামের রাজনীতি লন্ডনে সংবর্ধনা শেষে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ নাহিদ ইসলামের 57 ভিউ নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনীতি নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 133 ভিউ গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি রাজনীতি গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি 70 ভিউ