নীতিতে অটল ‘মেঝো মিয়া’: মোল্লাহাটের মানুষের আস্থার প্রতীক চৌধুরী… | আই নিউজ বিডি

নীতিতে অটল ‘মেঝো মিয়া’: মোল্লাহাটের মানুষের আস্থার প্রতীক চৌধুরী সেলিম আহমেদ

নীতিতে অটল ‘মেঝো মিয়া’: মোল্লাহাটের মানুষের আস্থার প্রতীক চৌধুরী সেলিম আহমেদ
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহহাট) প্রতিনিধি:
বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের বাসিন্দা জননেতা চৌধুরী ..
Eidok-এ শেয়ার
নীতিতে অটল ‘মেঝো মিয়া’: মোল্লাহাটের মানুষের আস্থার প্রতীক চৌধুরী সেলিম আহমেদ
ছবি: সংগৃহীত

নীতিতে অটল ‘মেঝো মিয়া’: মোল্লাহাটের মানুষের আস্থার প্রতীক চৌধুরী সেলিম আহমেদ
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহহাট) প্রতিনিধি:
বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের বাসিন্দা জননেতা চৌধুরী সেলিম আহমেদ দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সততা, নীতি ও মানবিকতার প্রতীক হিসেবে পরিচিত। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কাছে তিনি ‘মেঝো মিয়া’ নামেই সমাদৃত।
মরহুম সৈয়াদুর রহমানের মেঝো পুত্র চৌধুরী সেলিম আহমেদ ছোটবেলা থেকেই ভদ্র, নম্র ও সদালাপী হিসেবে এলাকায় পরিচিত। মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, ব্যক্তিগত সৌজন্য ও মানবিক আচরণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শে বিশ্বাসী। ১৯৯৬ সালে বাগেরহাট–১ আসনের তৎকালীন এক সংসদ সদস্যের পক্ষ থেকে দল পরিবর্তনের প্রস্তাব এলেও তিনি তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন বলে তার ঘনিষ্ঠজনরা জানান। আদর্শের প্রশ্নে আপসহীন অবস্থান তাকে স্থানীয় রাজনীতিতে আলাদা মর্যাদা এনে দেয়।
তিনি মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে বাগেরহাট জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। দলীয় রাজনীতির বিভিন্ন প্রতিকূলতা ও অভ্যন্তরীণ বিরোধ সত্ত্বেও তিনি মাঠের রাজনীতিতে সক্রিয় থেকেছেন।
স্থানীয় নেতাকর্মীদের দাবি, বিগত সময়ে রাজনৈতিক প্রতিহিংসা ও প্রশাসনিক চাপে তার ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। তবে সব প্রতিকূলতার মাঝেও তিনি নীতিগত অবস্থান থেকে সরে আসেননি। অন্যায়ের কাছে মাথা নত না করার দৃঢ়তা তাকে সমর্থকদের কাছে ‘অপরাজেয়’ নেতায় পরিণত করেছে।
মোল্লাহাট উপজেলা বিএনপির ওয়ার্ড কমিটি গঠন প্রক্রিয়ায় ৬৩টি ওয়ার্ডের মধ্যে ৪৬টিতে তার সমর্থিত প্রার্থীদের জয়লাভের বিষয়টি তার সাংগঠনিক দক্ষতার প্রমাণ হিসেবে দেখছেন অনেকে। যদিও সভাপতি পদে নির্বাচনের সময় অনিয়মের অভিযোগ ওঠে, এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের ভিন্নমতও রয়েছে।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, মোল্লাহাটে বিএনপির রাজনীতিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে চৌধুরী সেলিম আহমেদের ভূমিকা গুরুত্বপূর্ণ। উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক রাজনীতিতে তার সক্রিয় উপস্থিতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা করছেন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Iba pa নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 63 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Iba pa সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 96 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Iba pa সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 112 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Iba pa শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 82 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Iba pa গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Iba pa ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 119 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Iba pa সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 107 Views