প্রথম বারের মতো পূর্ণাঙ্গ মন্ত্রীর প্রত্যাশায় পটুয়াখালী-৩… | আই নিউজ বিডি

পটুয়াখালী

প্রথম বারের মতো পূর্ণাঙ্গ মন্ত্রীর প্রত্যাশায় পটুয়াখালী-৩ || কুয়াকাটায় বিমানবন্দরের পরিকল্পনা- ভিপি নুরুল হক নূর

পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে পূর্ণাঙ্গ মন্ত্রী পাওয়ার সম্ভাবনা নিয়ে সামাজিক মাধ্যমে আশাবাদী মন্তব্য করেছেন আলহাজ্ব গোলাম মোস্তফা। নবনির্বাচিত এমপি নুরুল হক নুর কুয়াকাটা কেন্দ্রিক বিমানবন্দর নির্ম..
Eidok-এ শেয়ার
প্রথম বারের মতো পূর্ণাঙ্গ মন্ত্রীর প্রত্যাশায় পটুয়াখালী-৩ || কুয়াকাটায় বিমানবন্দরের পরিকল্পনা- ভিপি নুরুল হক নূর
ছবি: সংগৃহীত

গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধিঃ
১১৩, পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ মন্ত্রী পাওয়ার সম্ভাবনা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মতামত জানিয়ে বলছেন—নবনির্বাচিত সংসদ সদস্য গনঅধিকার পরিষদের সভাপতি, সাবেক ডাকসুর ভিপি জনাব নুরুল হক নুর পূর্ণাঙ্গ মন্ত্রী হলে গলাচিপা ও দশমিনার উন্নয়নে নতুন গতি আসবে।

সম্প্রতি স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব গোলাম মোস্তফা তার ব্যক্তিগত ফেসবুক পেজে এ সংক্রান্ত একাধিক মন্তব্য তুলে ধরেন। তিনি লেখেন, “সৃষ্টিকর্তা যা করেন মঙ্গলের জন্যই করেন। নুরুল হক নুর গলাচিপা–দশমিনার জন্য আশীর্বাদ স্বরূপ।” পাশাপাশি তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, কেন্দ্রীয় সিদ্ধান্ত এলে গলাচিপা ও দশমিনা ইনশাআল্লাহ মডেল উপজেলা হিসেবে গড়ে উঠবে।

এদিকে নবনির্বাচিত এমপি নুরুল হক নুর এক প্রতিক্রিয়ায় জানান, দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়ন ও পর্যটন খাতকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি বলেন, পর্যটন নগরী কুয়াকাটাকে ঘিরে একটি বিমানবন্দর স্থাপনের প্রাথমিক পরিকল্পনা রয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে পর্যটন শিল্পে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে এবং স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যদি পটুয়াখালী-৩ আসনকে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করে, তবে তা দক্ষিণাঞ্চলের উন্নয়ন পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করবে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উন্নয়নকেন্দ্রিক সিদ্ধান্ত নিলে এলাকাবাসী কৃতজ্ঞ থাকবে—এমন মন্তব্যও সামাজিক মাধ্যমে উঠে এসেছে।

স্থানীয়দের মতে, নদীভাঙন রোধ, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণের পাশাপাশি পর্যটনভিত্তিক বৃহৎ প্রকল্প বাস্তবায়ন এখন সময়ের দাবি।

সব মিলিয়ে গলাচিপা–দশমিনায় প্রত্যাশা ও আশাবাদের আবহ বিরাজ করছে।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া Politique নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 42 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের Politique পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 28 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন Politique টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 46 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা Politique গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 49 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল Politique গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 78 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর Politique গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 57 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় Politique জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 87 Views