সিরাজগঞ্জ বিয়ারা ঘাটে সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল এক গৃহিণীর, আহত রিক্সা চালক.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিরাজগঞ্জ বিয়ারা ঘাটে সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল এক গৃহিণীর, আহত রিক্সা চালক..

Rakibul Islam avatar   
Rakibul Islam
সিরাজগঞ্জ বিয়ারা ঘাটে সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল এক গৃহিণীর, আহত রিক্সা চালক..
সিরাজগঞ্জ বিয়ারা ঘাটে সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল এক গৃহিণীর, আহত রিক্সা চালক..
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জ পৌর শহরের বিয়ারা ঘাট এলাকায় বাস ও রিকশার মুখোমুখি সংঘর্ষে এক গৃহিণী নিহত হয়েছেন।..

সিরাজগঞ্জ পৌর শহরের বিয়ারা ঘাট এলাকায় বাস ও রিকশার মুখোমুখি সংঘর্ষে এক গৃহিণী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রিকশাচালক। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহিণীর নাম আখি খাতুন (২৫)। তিনি বিয়ারা ঘাট এলাকার ফারুক হোসেনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এসআই কাউন্টার থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে বিয়ারা ঘাট এলাকায় একটি রিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে রিকশায় থাকা যাত্রী আখি খাতুন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় রিকশাচালককে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator