চৌগাছায় পূর্ব শত্রুতার জেরে যুবককে বার্মিজ চাকু দিয়ে জখম, আশঙ্কাজনক… | আই নিউজ বিডি

যশোর

চৌগাছায় পূর্ব শত্রুতার জেরে যুবককে বার্মিজ চাকু দিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় যশোর সদরে রেফার্ড

চৌগাছায় পূর্ব শত্রুতার জেরে যুবককে বার্মিজ চাকু দিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় যশোর সদরে রেফার্ড..
Eidok-এ শেয়ার
চৌগাছায় পূর্ব শত্রুতার জেরে যুবককে বার্মিজ চাকু দিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় যশোর সদরে রেফার্ড
ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছায় পূর্ব শত্রুতার জের ধরে সাহেদ (২৫) নামে এক যুবককে বার্মিজ চাকু দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে উপজেলার নারায়নপুর ইউনিয়নের হাজরাখানা পালপাড়া মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে।আহত সাহেদ উপজেলার পেটভরা গ্রামের তোতা মিয়ার ছেলে।
 
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে সাহেদ চৌগাছা থেকে নারায়ণপুরগামী সড়ক দিয়ে যাওয়ার সময় হাজরাখানা পালপাড়া মোড়ে পৌঁছালে একই গ্রামের কুদরত আলীর ছেলে আনিস (২৮) ও হাসান (২৬) তার গতিরোধ করে। এসময় পূর্ব শত্রুতার জেরে আনিস তার কাছে থাকা বার্মিজ চাকু দিয়ে সাহেদের ডান পায়ের উরুতে উপর্যুপরি আঘাত করে দ্রুত পালিয়ে যায়।
 
সাহেদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে জানান, সাহেদের ক্ষত গভীর হওয়ায় এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
 
এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার খবর পাওয়ার পরপরই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের আটকে অভিযান শুরু হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 15 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 76 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 106 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 74 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 109 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 116 ভিউ সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন অন্যান্য সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 99 ভিউ