চৌগাছায় পূর্ব শত্রুতার জেরে যুবককে বার্মিজ চাকু দিয়ে জখম, আশঙ্কাজনক… | আই নিউজ বিডি

যশোর

চৌগাছায় পূর্ব শত্রুতার জেরে যুবককে বার্মিজ চাকু দিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় যশোর সদরে রেফার্ড

চৌগাছায় পূর্ব শত্রুতার জেরে যুবককে বার্মিজ চাকু দিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় যশোর সদরে রেফার্ড..
Eidok-এ শেয়ার
চৌগাছায় পূর্ব শত্রুতার জেরে যুবককে বার্মিজ চাকু দিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় যশোর সদরে রেফার্ড
ছবি: সংগৃহীত
যশোরের চৌগাছায় পূর্ব শত্রুতার জের ধরে সাহেদ (২৫) নামে এক যুবককে বার্মিজ চাকু দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে উপজেলার নারায়নপুর ইউনিয়নের হাজরাখানা পালপাড়া মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
 
আহত সাহেদ উপজেলার পেটভরা গ্রামের তোতা মিয়ার ছেলে।
 
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে সাহেদ চৌগাছা থেকে নারায়ণপুরগামী সড়ক দিয়ে যাওয়ার সময় হাজরাখানা পালপাড়া মোড়ে পৌঁছালে একই গ্রামের কুদরত আলীর ছেলে আনিস (২৮) ও হাসান (২৬) তার গতিরোধ করে। এসময় পূর্ব শত্রুতার জেরে আনিস তার কাছে থাকা বার্মিজ চাকু দিয়ে সাহেদের ডান পায়ের উরুতে উপর্যুপরি আঘাত করে দ্রুত পালিয়ে যায়।
 
সাহেদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে জানান, সাহেদের ক্ষত গভীর হওয়ায় এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
 
এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার খবর পাওয়ার পরপরই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের আটকে অভিযান শুরু হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অপরাধ মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 95 ভিউ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন অপরাধ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 51 ভিউ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ অপরাধ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 68 ভিউ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 95 ভিউ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু অপরাধ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 90 ভিউ সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ অপরাধ সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 99 ভিউ কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি অপরাধ কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 107 ভিউ