টাঙ্গাইল-৬ এ ধানের শীষের বিশাল জয়: বিপুল ভোটে এমপি লাভলু, জামানত… | আই নিউজ বিডি

টাঙ্গাইল

টাঙ্গাইল-৬ এ ধানের শীষের বিশাল জয়: বিপুল ভোটে এমপি লাভলু, জামানত হারালেন পাঁচ প্রার্থী

টাঙ্গাইল-৬ এ ধানের শীষের বিশাল জয়: বিপুল ভোটে এমপি লাভলু, জামানত হারালেন পাঁচ প্রার্থী..
Eidok-এ শেয়ার
টাঙ্গাইল-৬ এ ধানের শীষের বিশাল জয়: বিপুল ভোটে এমপি লাভলু, জামানত হারালেন পাঁচ প্রার্থী
ছবি: সংগৃহীত

 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোঃ রবিউল আওয়াল লাভলু। ১২ ফেব্রুয়ারি ২০২৬ রোববার রাতে টাঙ্গাইল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শরীফা হক স্বাক্ষরিত চূড়ান্ত ফলাফল বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, আসনের মোট ১৫৫টি কেন্দ্রের (পোস্টাল ভোটসহ) সবকটির ফলাফল পাওয়া গেছে। এতে ধানের শীষ প্রতীক নিয়ে মোঃ রবিউল আওয়াল লাভলু পেয়েছেন ১,৫০,৯৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা: এ.কে.এম. আব্দুল হামিদ (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯১,৯১৪ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৫৯,০৩৮।
অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আখিনুর মিয়া (হাতপাখা) ১২,০৬৮ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। স্বতন্ত্র প্রার্থী মোঃ জুয়েল সরকার (হরিণ) পেয়েছেন ১৫,১৬১ ভোট, জাতীয় পার্টি-জেপির তারেক শামস খান (বাইসাইকেল) ৩,৪৮৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ আশরাফুল ইসলাম (মোরগ) ২,৯৯৬ ভোট এবং জাতীয় পার্টির মোহাম্মদ মামুনুর রহিম (লাঙ্গল) পেয়েছেন ১,১৬৬ ভোট।

১৩৫, টাঙ্গাইল-৬ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪,৬৮,০৭৬ জন। এর মধ্যে ২,৮৩,৪৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বৈধ ভোটের সংখ্যা ২,৭৭,৭৪৬টি এবং বাতিল ভোট ৫,৭২৫টি। নির্বাচনী এলাকায় ভোটের গড় হার ছিল ৬০.৫৬ শতাংশ।
রিটার্নিং অফিসারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কোনো কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত বা বন্ধ করতে হয়নি এবং শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

বিজয় ঘোষণার পর থেকেই নাগরপুর ও দেলদুয়ার উপজেলার নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু এই বিজয়কে গণতন্ত্রকামী মানুষের বিজয় হিসেবে উল্লেখ করেছেন।

Komentari 0

Nema komentara

povezani članci

নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া Politika নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 45 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের Politika পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 34 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন Politika টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 47 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা Politika গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 52 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল Politika গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 79 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর Politika গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 58 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় Politika জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 91 Views