অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে টুর্নামেন্টের প্রথম অঘটন ঘটাল জিম্বাবুয়ে! | আই নিউজ বিডি

অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে টুর্নামেন্টের প্রথম অঘটন ঘটাল জিম্বাবুয়ে!

টি-২০ বিশ্বকাপ ২০২৬ 'বি' গ্রুপের ম্যাচ। মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া বনাম জিম্বাবুয়ে। টুর্নামেন্টের ১৯ নম্বর ম্যাচ এটা।..
Eidok-এ শেয়ার
অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে টুর্নামেন্টের প্রথম অঘটন ঘটাল জিম্বাবুয়ে!
ছবি: সংগৃহীত

আজ (১৩ ফেব্রুঃ) কলম্বোর প্রেমাদাসায় অনুষ্ঠিত এ ম্যাচে টসে জয়লাভ করে অস্ট্রেলিয়া প্রতিপক্ষকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায়। 

জিম্বাবুয়ে দল তাদের ওপেনার ব্রায়ান বেনেটের অপরাজিত ৬৪ (৫৬) রানের সুবাদে নির্ধারিত ২০ ওভার শেষে মাত্র ২ উইকেট হারিয়ে ১৬৯ রান তোলে। দলের পক্ষে এছাড়া রায়ান বার্ল ও টি. মারুমানি উভয়ে ৩৫ করে এবং শেষদিকে দলনায়ক সিকান্দার রাজা ২৫ (১৩) রানের ক্যামিও খেলেন। অজিদের পক্ষে ১টি করে উইকেট পান এম. স্টইনিস ও সি. গ্রীন। 

১৭০ রানের টার্গেটে খেলতে নেমে অজি দল ১৯.৩ ওভারে অলআউট হয়ে যায় ১৪৬ রানে। তাদের পক্ষে ম্যাট রেন্'শ সর্বোচ্চ ৬৫ (৪৪) রান করেন। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েল করেন ৩১। আফ্রিকান দলটির হয়ে বি. মুজারাবানি ৪টি ও বি. ইভান্স ৩টি উইকেট লাভ করেন। 

২৩ রানে জয়ের মাধ্যমে রীতিমত আপসেট ঘটিয়ে দেয় জিম্বাবুয়ে! আর এটাই চলমান টি-২০ বিশ্বকাপের প্রথম বড় অঘটন! ম্যাচসেরা মনোনীত হন তাদের ডানহাতি পেসার মুজারাবানি। তার বোলিং ফিগার ছিল ৪-০-১৭-৪। 

 

[তথ্যঃ গুগল ও ক্রিকবাজ।]

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা Спортивные Новости নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 72 Views শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় Спортивные Новости শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 99 Views শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল Спортивные Новости শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 126 Views অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ Спортивные Новости অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 117 Views শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড Спортивные Новости শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড 78 Views খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Спортивные Новости খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 132 Views সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন Спортивные Новости সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন 115 Views