চট্টগ্রাম–৭ এ ধানের শীষের জয়,নতুন এমপি হুমাম কাদের চৌধুরী | আই নিউজ বিডি

চট্টগ্রাম

চট্টগ্রাম–৭ এ ধানের শীষের জয়,নতুন এমপি হুমাম কাদের চৌধুরী

ভোট গণনা শেষে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন হুমাম কাদের চৌধুরী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,০০,২৪২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাঃ এ. টি. এম. রেজাউল করি..
Eidok-এ শেয়ার
চট্টগ্রাম–৭ এ ধানের শীষের জয়,নতুন এমপি হুমাম কাদের চৌধুরী
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। মোট ৯২টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাজমুল হাসান ফলাফল নিশ্চিত করেন।
ভোট গণনা শেষে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন হুমাম কাদের চৌধুরী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,০০,২৪২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাঃ এ. টি. এম. রেজাউল করিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৩৯,৪৮৫ ভোট। এছাড়া মুহাম্মদ ইকবাল হাছান, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মোমবাতি প্রতীক) পেয়েছেন ২৯,৬৩৩ ভোট।
মোট প্রদত্ত ভোট ১,৭৫,৩৭৬। বাতিল ভোট ৩,৬৪৮টি। ভোটার উপস্থিতির হার ছিল প্রায় ৫৬ শতাংশ।
একই সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৯৩,৯৭৯ এবং ‘না’ ভোট পড়েছে ৬৬,৪৭০। ‘হ্যাঁ’ ভোটের হার ৫৫.৮৮ শতাংশ।
ভোটগ্রহণ চলাকালে রাঙ্গুনিয়ার পোমরা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একটি বুথে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার ভুলবশত একটি ব্যালট পেপার যথাযথভাবে ব্যবহার না করে পরবর্তী ব্যালট ইস্যুর ঘটনা ঘটে। বিষয়টি জানানো হলে সংশ্লিষ্ট ব্যালটটি নিয়ম অনুযায়ী বাতিল ঘোষণা করা হয়। পরে ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলতে থাকে।
নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ৯২টি কেন্দ্রে ৭ জন ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনীর ৪৯২ সদস্য, বিজিবির ৮৭ সদস্য, র‍্যাবের ২০ সদস্যসহ পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ দায়িত্ব পালন করেন। বিভিন্ন কেন্দ্রে সেনাবাহিনীর টহল ও তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
সার্বিকভাবে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন রাজনীতি টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 7 ভিউ গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা রাজনীতি গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 11 ভিউ গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল রাজনীতি গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 54 ভিউ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর রাজনীতি গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 44 ভিউ জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় রাজনীতি জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 75 ভিউ মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার রাজনীতি মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার 45 ভিউ টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ রাজনীতি টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ 32 ভিউ