বোচাগঞ্জ উপজেলায় ৪২ কেন্দ্রের ফলাফলে ধানের শীষের বড় ব্যবধান.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বোচাগঞ্জ উপজেলায় ৪২ কেন্দ্রের ফলাফলে ধানের শীষের বড় ব্যবধান..

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
বোচাগঞ্জ উপজেলায় ৪২ কেন্দ্রের ফলাফলে ধানের শীষের বড় ব্যবধান..
বোচাগঞ্জ উপজেলায় ৪২ কেন্দ্রের ফলাফলে ধানের শীষের বড় ব্যবধান..
ছবি: সংগৃহীত
****

 

 

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা শেষে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে। বোচাগঞ্জ উপজেলার ৪৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৪২টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে এগিয়ে রয়েছে।

 

উপজেলা কন্ট্রোল রুম থেকে ফলাফল ঘোষণা করেন উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান। ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক পেয়েছে মোট ৫৬ হাজার ৫৭৪ ভোট, আর দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৩২ হাজার ৬৫২ ভোট। এতে ধানের শীষ প্রতীক ২৩ হাজার ৯২২ ভোটে এগিয়ে রয়েছে।

 

কেন্দ্রভিত্তিক ফলাফলে দেখা যায়—

চন্ডিপুর কেন্দ্রে ধানের শীষ ১১২৩ ভোট ও দাঁড়িপাল্লা ১০৫০ ভোট পেয়েছে। কড়ই কেন্দ্রে ধানের শীষ ১৭০৬ এবং দাঁড়িপাল্লা ৩৯৯ ভোট। দৌলতপুর কেন্দ্রে ধানের শীষ ১৩০৩, দাঁড়িপাল্লা ২২২ ভোট। কে.ডি.জি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ ১৩১০ ও দাঁড়িপাল্লা ৫৭৪ ভোট পাওয়া গেছে।

 

আটগাঁও কেন্দ্রে ধানের শীষ ১৫৯৪ এবং দাঁড়িপাল্লা ১৩০০ ভোট পায়। বাজনীয়া কেন্দ্রে ধানের শীষ ২৬৪৩, দাঁড়িপাল্লা ৪৪৮ ভোট। বাতাসন দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ ২২০৫ ও দাঁড়িপাল্লা ৮৭৭ ভোট। সনকাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ ২২৯৭ এবং দাঁড়িপাল্লা ৬৭৯ ভোট।

 

বড় সুলতানপুর মহিলা কেন্দ্রে ধানের শীষ ৮৬৭ ও দাঁড়িপাল্লা ৮৪১ ভোট। জালগাঁও কেন্দ্রে ধানের শীষ ১১২৮, দাঁড়িপাল্লা ৫৭৫ ভোট। সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ ১২২১ এবং দাঁড়িপাল্লা ৯৯৮ ভোট পাওয়া গেছে।

 

ছাতইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িপাল্লা ১৩৮২ ভোট পেয়ে ধানের শীষের (১২২৩ ভোট) চেয়ে এগিয়ে রয়েছে। আনোড়া মহিলা কেন্দ্রে ধানের শীষ ১৩৯৪ ও দাঁড়িপাল্লা ৭১৯ ভোট। আনোড়া পুরুষ কেন্দ্রে ধানের শীষ ১৫৩৭ এবং দাঁড়িপাল্লা ৭০১ ভোট।

 

বড় বালিহারা কেন্দ্রে ধানের শীষ ১৪০৪, দাঁড়িপাল্লা ৪৯০ ভোট। দৌলা কেন্দ্রে ধানের শীষ ১৯০৪ ও দাঁড়িপাল্লা ২৪৪ ভোট। মতিজাপুর কেন্দ্রে ধানের শীষ ১২৮৯ ও দাঁড়িপাল্লা ১১৬০ ভোট। টেনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ ১০১২ এবং দাঁড়িপাল্লা ৭৩১ ভোট পাওয়া গেছে।

 

বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ ১৪৪১ ও দাঁড়িপাল্লা ৫১৬ ভোট। মোল্লাপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ ১৪৭৫ ও দাঁড়িপাল্লা ৮৯৩ ভোট। ইশানিয়া কেন্দ্রে ধানের শীষ ২২৯৪ এবং দাঁড়িপাল্লা ১৯৯ ভোট। মহেশাইল কেন্দ্রে ধানের শীষ ২১৬৯ ও দাঁড়িপাল্লা ৭৪১ ভোট। সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ ১২৬৮ এবং দাঁড়িপাল্লা ৯৭৫ ভোট পাওয়া গেছে।

 

বাকি কেন্দ্রগুলোর ফলাফল এলে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

 

 

 

Nenhum comentário encontrado


News Card Generator