ভোটারদের চাপ সৃষ্টি ও কেন্দ্রের বাইরে ‘মব’ তৈরির অভিযোগ- নাজমুস সাকিব.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ভোটারদের চাপ সৃষ্টি ও কেন্দ্রের বাইরে ‘মব’ তৈরির অভিযোগ- নাজমুস সাকিব..

Rakibul Islam avatar   
Rakibul Islam
ভোটারদের চাপ সৃষ্টি ও কেন্দ্রের বাইরে ‘মব’ তৈরির অভিযোগ- নাজমুস সাকিব..
ভোটারদের চাপ সৃষ্টি ও কেন্দ্রের বাইরে ‘মব’ তৈরির অভিযোগ- নাজমুস সাকিব..
ছবি: সংগৃহীত
ভোটগ্রহণকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম, ভোটারদের ওপর চাপ সৃষ্টি ও কেন্দ্রের বাইরে ‘মব’ তৈরির অভিযোগ করেছেন নাগরিক ঐক্য মনোনীত প্রার্থী নাজমুস সাকিব।..

সিরাজগঞ্জ-১ (আসন নং ৬২) আসনে ভোটগ্রহণকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম, ভোটারদের ওপর চাপ সৃষ্টি ও কেন্দ্রের বাইরে ‘মব’ তৈরির অভিযোগ করেছেন নাগরিক ঐক্য মনোনীত প্রার্থী নাজমুস সাকিব।

তিনি অভিযোগ করে বলেন, “আমার আসনে যেভাবে ভোটারদের ওপর চাপ দেওয়া হয়েছে এবং কেন্দ্রের বাইরে পুরো সময়জুড়ে মব তৈরি করে রাখা হয়েছে, তাতে যে ফলাফলই হোক না কেন—এটিকে জনগণের স্বতঃস্ফূর্ত ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন বলা যায় না।”

নাজমুস সাকিব দাবি করেন, পরিকল্পিতভাবে এমন পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে যাতে তার সমর্থক ভোটাররা কেন্দ্রে যাওয়ার সাহস না পান। “আমার সমর্থক ভোটাররা কেন্দ্রে যাবার সাহস তো দূরের কথা, চিন্তাই না করে—এমন পরিবেশ তৈরি করা হয়েছিল,” বলেন তিনি।

তার অভিযোগ অনুযায়ী, যারা ভোটকেন্দ্রে গেছেন, তাদের অনেককে নির্দিষ্ট প্রতীকে সিল মেরে ব্যালটের ছবি তুলে বাইরে এসে দেখাতে হয়েছে। এছাড়া ভোটার স্লিপ দেওয়ার নামে দলীয় প্রতীক সম্বলিত স্লিপ আকারের লিফলেট বিতরণ করা হয়েছে এবং তার সঙ্গে একটি ছোট বার্তাও সংযুক্ত ছিল।

তিনি আরও অভিযোগ করেন, বুথের ভেতরে ‘সহযোগিতার’ কথা বলে কেউ কেউ পর্দার পাশে গিয়ে দাঁড়িয়ে নিজেদের প্রতীকে ভোট নিশ্চিত করার চেষ্টা করেছেন। “অদ্ভুত বিষয় হলো, এই জায়গায় দুটি দল এক হয়ে গেছে। কেউ কোনো অভিযোগ করছে না,” বলেন নাগরিক ঐক্যের এই প্রার্থী।

ভোটের দিন তিনি নিজে ১২টি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জানিয়ে বলেন, “যেখানে সামনে অনিয়ম পেয়েছি, সেখানেই প্রতিবাদ করেছি। এখন এক এক করে সব কেন্দ্রের খবর পাচ্ছি।”
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট অন্য প্রার্থী কিংবা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। রিটার্নিং কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার দাবি করা হলেও নাগরিক ঐক্যের প্রার্থী নাজমুস সাকিবের এসব অভিযোগ ঘিরে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator