ভোট দিতে এসে ভোটকেন্দ্রেই কন্যাসন্তান প্রসব, সিরাজগঞ্জে চাঞ্চল্য.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ভোট দিতে এসে ভোটকেন্দ্রেই কন্যাসন্তান প্রসব, সিরাজগঞ্জে চাঞ্চল্য..

Rakibul Islam avatar   
Rakibul Islam
ভোট দিতে এসে ভোটকেন্দ্রেই কন্যাসন্তান প্রসব, সিরাজগঞ্জে চাঞ্চল্য..
ভোট দিতে এসে ভোটকেন্দ্রেই কন্যাসন্তান প্রসব, সিরাজগঞ্জে চাঞ্চল্য..
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ভোট দিতে এসে এক প্রসূতি মা ভোটকেন্দ্রেই কন্যাসন্তান প্রসব করেছেন।..

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ভোট দিতে এসে এক প্রসূতি মা ভোটকেন্দ্রেই কন্যাসন্তান প্রসব করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ব্যতিক্রমী ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, বেংনাই গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী আম্বিয়া খাতুন সকালে ভোট দিতে কেন্দ্রে যান। ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ তার প্রসব ব্যথা শুরু হয়। পরিস্থিতি দ্রুত গুরুতর হয়ে উঠলে ভোটকেন্দ্রেই তিনি একটি কন্যাসন্তান জন্ম দেন।

ঘটনার পরপরই উপস্থিত ভোটার, স্বজন ও স্থানীয়রা দ্রুত প্রসূতি মা ও নবজাতককে উদ্ধার করে সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে মা ও নবজাতক দুজনই চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

ভোটের দিনে ভোটকেন্দ্রে এমন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেক ভোটার ও স্থানীয়রা ঘটনাটিকে মানবিক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে প্রসূতি মায়ের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator