সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন বেতাগীর আরিফ

আমি সবার কাছে সহযোগিতা ও দোয়া চাই যেন অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। রাষ্ট্র কর্তৃক অর্পিত দায়িত্ব যথাযথ নিষ্ঠার সাথে পালন করতে পারি।..
Partager sur Eidok
সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন বেতাগীর আরিফ
Photo : collectée

বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ 

 বরগুনার বেতাগীর কৃতি সন্তান মো. আরিফুর রহমান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন।

বেতাগী থেকে এই প্রথম কেও সহকারী অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন। সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

জানা গেছে, বরগুনার জেলার বেতাগী উপজেলার কৃতি সন্তান মো. আরিফুর রহমান ঝালকাঠির নেছারাবাদ কামিল মাদরাসা থেকে ২০০৫ সালে দাখিল, নটরডেম কলেজ থেকে ২০০৭ এইচএসসি করেন।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি ও এলএলএম শেষ করেন। ২০১৬ সালে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যভুক্ত হয়ে থেকে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবী হিসেবে এবং ২০১৯ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে আত্মনিয়োগ করেন, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে সেবা দিয়ে আসছেন।

জানা গেছে, গত ১৭ মার্চ সলিসিটর সানা মো.  মাহরুফ হোসাইনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের ৩১ জন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ করা হলো।
 মো. আরিফুর রহমান বলেন, আমি সবার কাছে সহযোগিতা ও দোয়া চাই যেন অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। রাষ্ট্র কর্তৃক অর্পিত দায়িত্ব যথাযথ নিষ্ঠার সাথে পালন করতে পারি। যারা আমার ওপর বিশ্বাস রেখেছেন আশা করবো এই দায়িত্ব পালনের মাধ্যমে তার সঠিক প্রতিদান দিতে পারবো। সংবিধান সমুন্নত রাখাই আমার মূল দায়িত্ব হবে।

এদিকে মো. আরিফুর রহমান সহকারী অ্যাটর্নি জেনারেল হওয়ার সংবাদে স্থানীয়দের মধ্যে বইছে উৎসবের আমেজ। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকেও শুভকামনা জানিয়ে জানানো হচ্ছে শুভেচ্ছা অভিনন্দন।


স্থানীয়রা ভবিষ্যৎ কর্মজীবনে তাঁর সফলতা কামনা করেন। ব্যক্তিজীবনে তিনি দুই সন্তানের জনক। স্ত্রী শান্তা ঊর্মিলা মৌ বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের একজন কর্মকর্তা

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে  র‍্যালি, উদ্বোধন ও আলোচনাসভা Nouvelles du district শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে  র‍্যালি, উদ্বোধন ও আলোচনাসভা 30 Views বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত Nouvelles du district বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত 48 Views চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত Nouvelles du district চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত 56 Views মুকসুদপুরে দীর্ঘদিন পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা, সংবাদ সম্মেলন Nouvelles du district মুকসুদপুরে দীর্ঘদিন পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা, সংবাদ সম্মেলন 61 Views কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে কালিগঞ্জে উদ্বোধন অনুষ্ঠান Nouvelles du district কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে কালিগঞ্জে উদ্বোধন অনুষ্ঠান 75 Views দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ ও রাজনৈতিক সংশ্লিষ্ট থেকে অর্থ যোগানের অভিযোগ উঠেছে Nouvelles du district দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ ও রাজনৈতিক সংশ্লিষ্ট থেকে অর্থ যোগানের অভিযোগ উঠেছে 49 Views গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা: ৩২ কারখানায় উৎপাদন স্থগিত, শিল্পাঞ্চলে চরম অস্থিরতা Nouvelles du district গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা: ৩২ কারখানায় উৎপাদন স্থগিত, শিল্পাঞ্চলে চরম অস্থিরতা 56 Views