লঙ্কান ক্যাপ্টেন দাসুন শানাকার ১৯ বলে ফিফটি টি-২০ বিশ্বকাপে! | আই নিউজ বিডি

লঙ্কান ক্যাপ্টেন দাসুন শানাকার ১৯ বলে ফিফটি টি-২০ বিশ্বকাপে!

টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর ১৬ তম ম্যাচ। প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলংকা এবং ক্রিকেট বিশ্বের ৫ নম্বর মুসলিম কান্ট্রি হিসেবে (ক্রিকেটে) উঠে আসা ওমান।..
Eidok-এ শেয়ার
লঙ্কান ক্যাপ্টেন দাসুন শানাকার ১৯ বলে ফিফটি টি-২০ বিশ্বকাপে!
ছবি: সংগৃহীত

ক্যান্ডির পাল্লেকেলেতে আজ (১২ ফেব্রুঃ) বেলা ১১:৩০ (বাংলাদেশ সময়)-এ শুরু হয় ম্যাচটি। দল দুটি রয়েছে গ্রুপ 'বি'-তে। টসে জিতে ওমান প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। 

শ্রীলংকার ইনিংসের ১৩.৩ ওভারের মাথায় তাদের ৩য় উইকেটের পতন ঘটে দলীয় ১৩৬ রানে। তখন ক্রিজে আসেন তাদের অধিনায়ক দাসুন শানাকা। তিনি ৫টি ছক্কা ও ২টি চারের মাধ্যমে মাত্র ১৯ বলে যখন ব্যক্তিগত ৫০-এ পৌঁছেন, তখন ইনিংসের ১৭.৫ ওভার। অর্থাত, মাত্র ৪.২ ওভার ক্রিজে থাকা অবস্থায়ই তিনি তার অর্ধশতক পূর্ণ করেন! এটা চলমান টি-২০ বিশ্বকাপে এ পর্যন্ত দ্রুততম ফিফটি। এমনকি শ্রীলংকার টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসেও এটা ফাস্টেস্ট ফিফটি। পূর্বেরটা ছিল মাহেলা জয়াবর্ধনের ২১ বলে। শানাকা আজ ঐ ৫০ রানেই আউট হন ২০ বলে।

লঙ্কান ইনিংসে আজ সর্বোচ্চ রান আসে অবশ্য কুশল মেন্ডিসের ব্যাট থেকে ৬১ (৪৫) এবং পবন রত্নায়েকে করেন ৬০ (২৮)। ২০ ওভারে ২২৫/৫ রানে শেষ হয় তাদের ইনিংস। 

ওমান দল জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ১২০/৯ রান করতে সক্ষম হয়। সর্বোচ্চ ৫৩* (৫৬) রান করেন মোহাম্মদ নাদীম। ১০৫ রানের বড় ব্যবধানে হেরে যায় তারা ম্যাচটি। ওয়ার্মআপ ম্যাচে অবশ্য তারা শ্রীলংকা 'এ' দলকে হারিয়ে দিয়েছিল। 

সেরা প্লেয়ার নির্বাচিত হন পবন রত্নায়েকে। তিনি আজ ফিফটি পূর্ণ করেন ২৪ বলে। 

 

[তথ্যঃ গুগল এবং ক্রিকবাজ।]

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা اخبار ورزشی নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 81 Views শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় اخبار ورزشی শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 114 Views শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল اخبار ورزشی শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 135 Views অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ اخبار ورزشی অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 126 Views শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড اخبار ورزشی শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড 100 Views খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন اخبار ورزشی খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 143 Views সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন اخبار ورزشی সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন 124 Views