ঠাকুরগাঁও-১ আসনে ৭০ শতাংশ ভোট কাস্টিং: কা'রচু'পির অভিযোগ জামায়াত প্রার্থীর.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ঠাকুরগাঁও-১ আসনে ৭০ শতাংশ ভোট কাস্টিং: কা'রচু'পির অভিযোগ জামায়াত প্রার্থীর..

শাহাজাদ ইসলাম avatar   
শাহাজাদ ইসলাম
ঠাকুরগাঁও-১ আসনে ৭০ শতাংশ ভোট কাস্টিং: কা'রচু'পির অভিযোগ জামায়াত প্রার্থীর..
ঠাকুরগাঁও-১ আসনে ৭০ শতাংশ ভোট কাস্টিং: কা'রচু'পির অভিযোগ জামায়াত প্রার্থীর..
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে হয়েছে।

এতে ঠাকুরগাঁও-১( সদর) আসনে ৭০ শতাংশ ভোট পড়েছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এর আগে সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া এ ভোটযুদ্ধ বিকাল ৪টা পর্যন্ত চলে। তবে ভোটের সার্বিক পরিবেশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে।

 

ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১১ হাজার ৬২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৫ হাজার ৪৩ জন এবং নারী ২ লাখ ৫৬ হাজার ৭১ জন। এ ছাড়া চারজন তৃতীয় লিঙ্গের ভোটার আছেন। আসনটির ১৮৫টি কেন্দ্রে দিনভর চলে ভোটাধিকার প্রয়োগের উৎসব।

 

ভোটের পরিবেশ নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন। তিনি গণমাধ্যমকে জানান, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে তার পোলিং এজেন্ট ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে।

 

তিনি অভিযোগ করে বলেন,‘আমাদের অনেক কেন্দ্রে পোলিং এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে মৌখিক ও লিখিত অভিযোগ জানিয়েছি, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো দ্রুত পদক্ষেপ আমরা লক্ষ্য করিনি।’

Nessun commento trovato


News Card Generator