জয়পুরহাটের ২টি আসনে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন শুরু | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটের ২টি আসনে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন শুরু

****
Eidok-এ শেয়ার
জয়পুরহাটের ২টি আসনে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন শুরু
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের দুটি আসনে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন শুরু হয়েছে এবং বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত ভোটগ্রহন চলবে। এখানে ভোট কেন্দ্র রয়েছে ২৫৫টি এবং এ দু'টি আসন মিলে মোট ভোটার সংখ্যা ৮লাখ ১৭ হাজার ৮৪৬ জন। 

খুব সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে ভোটাররা আসা শুরু করেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে।  

জয়পুরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আল মামুন মিয়া জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহনের লক্ষে জয়পুরহাটে আইন-শৃঙ্খলা বাহিনীতে ২প্লাটুন র‍্যাব, ১৩ প্লাটুন বিজিবি, ৬১৮ জন সেনাবাহিনীর সদস্য, ১ হাজার ২২ জন পুলিশ এবং মোট ৩ হাজার ৩১৫ জন আনসার সদস্য কাজ করছে। এছাড়াও প্রতি উপজেলায় একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ মোট ২০ জন মাঠে কাজ করছেন।

জয়পুরহাট-১ আসনে বিএনপি, জামায়াত, বাসদ, বাসদ (মার্কসবাদি) ও সতন্ত্রসহ মোট ৫ জন প্রার্থী এবং জয়পুরহাট- আসনে বিএনপি ও জামায়াত সহ এ দুটি আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতের মধ্যে। 

এই রিপোর্ট পাঠানো পর্যন্ত কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ঘটেনি এবং সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চলছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জেলার খবর সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 80 ভিউ অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জেলার খবর অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 61 ভিউ মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা জেলার খবর মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 54 ভিউ ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 39 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 ভিউ