বরগুনায় ছাত্রদল নেতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনায় ছাত্রদল নেতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ

বরগুনার পাথরঘাটা পৌর শহরের খারাকান্দা এলাকায় জেলা ছাত্রদলের সদস্য আফরোজ হোসেনের মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।..
Eidok-এ শেয়ার
বরগুনায় ছাত্রদল নেতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ
ছবি: সংগৃহীত

গত বুধবার নির্বাচনের আগের রাতে (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার নিজ বাসার সামনে পার্কিং করে রাখা মোটরসাইকেলটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

 

ভুক্তভোগী আফরোজ হোসেন জানান, তিনি বরগুনা জেলা শহরে ব্যবসা করেন। নির্বাচনে ভোট দেওয়ার উদ্দেশ্যে সন্ধ্যায় পাথরঘাটার নিজ বাসায় আসেন। বাসার সামনে মোটরসাইকেল রেখে ঘরে প্রবেশ করার কিছুক্ষণ পরই দুর্বৃত্তরা সেটিতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা আগুন জ্বলতে দেখে চিৎকার করলে তিনি দ্রুত বাইরে এসে মোটরসাইকেলটিকে দাউ দাউ করে জ্বলতে দেখেন। পরে আশপাশের লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে মোটরসাইকেলটি আংশিকভাবে পুড়ে যায়।

 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নৌবাহিনী, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, “তথ্য পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে নৌবাহিনী, পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা। এ ঘটনায় মামলা দায়েরের জন্য ভুক্তভোগীকে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি জেলার খবর ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি 12 ভিউ গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন জেলার খবর গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন 31 ভিউ মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ জেলার খবর মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ 35 ভিউ সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন জেলার খবর সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 78 ভিউ আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা জেলার খবর আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 ভিউ সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত জেলার খবর সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 30 ভিউ চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন জেলার খবর চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 54 ভিউ