গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলের পক্ষে সংবাদ… | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলের পক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মোঃ মামুন মোল্লা গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
Eidok-এ শেয়ার
গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলের পক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলের পক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানী) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আশরাফুল আলম শিমুলের পক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মুকসুদপুর উপজেলার ফরিদ মিয়া কমপ্লেক্সে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রার্থী আশরাফুল আলম শিমুলের প্রধান নির্বাচনী এজেন্ট ও তাঁর ছোট ভাই ব্যারিস্টার নাজমুল আলম সবুজ। তিনি বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনারা বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন করবেন। কোনো ধরনের অসত্য, বিভ্রান্তিকর বা উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার থেকে বিরত থাকবেন।”
তিনি আরও বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। এসব গুজবে বিভ্রান্ত না হয়ে ভোটারদের সচেতন থাকার আহ্বান জানান তিনি। জনগণ যাতে নির্ভয়ে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।
ব্যারিস্টার নাজমুল আলম সবুজ আশা প্রকাশ করেন যে নির্বাচন কমিশন ও প্রশাসনের সহযোগিতায় আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। তিনি বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। একটি গণতান্ত্রিক পরিবেশে জনগণ যেন তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সেটিই আমাদের প্রত্যাশা।”
উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল বর্তমানে কারাবন্দি অবস্থায় থেকেও এবারের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর পক্ষে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন দলের নেতাকর্মী ও সমর্থকরা। সংবাদ সম্মেলনে নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন।

注释 0

没有找到评论

相关文章

নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 体育新闻 নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 76 Views শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 体育新闻 শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 102 Views শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 体育新闻 শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 128 Views অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 体育新闻 অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 121 Views শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড 体育新闻 শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড 83 Views খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 体育新闻 খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 136 Views সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন 体育新闻 সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন 119 Views